৫ হাজার টাকায় কি কি ব্যবসা শুরু করা যায়

৫ হাজার টাকায় কি কি ব্যবসা শুরু করা যায়,এই পোষ্টটি লেখা হয়েছে যাদের পুজি কম বড় ব্যবসা করার মত তেমন টাকা নেয় তাদের জন্য লেখা।এই পোষ্টটি পড়ে জানতে পারবেন যে মাত্র ৫০০০ টাকা দিয়ে কি কি ছোট ব্যবসা করা যায় সহজে।অল্প খরচে কিভাবে ব্যবসা করে লাভবান হওয়া যায়।একটু বুদ্ধি থাকলে আপনি ও পারবেন লাভবান হতে।

এই রকম ছোট খাট ব্যবসা করা যায় মাত্র ৫০০০ টাকা দিয়ে এছাড়া আরো অনেক ব্যবসা আছে যা আমরা এখানে আলোচনা করবো।আসলে বর্তমানে অনেকের আর্থিক অবস্থা ভালো না যার জন্য মাত্র ৫০০০ হাজার টাকা দিয়ে আপনি কিভাবে ব্যবসা শুরু করবেন এখানে বিস্তারিত আলোচনা করা হবে।

পেজ সূচিপত্রঃ৫ হাজার টাকায় কি কি ব্যবসা শুরু করা যায়

৫ হাজার টাকায় কি কি ব্যবসা শুরু করা যায়

৫ হাজার টাকায় কি কি ব্যবসা শুরু করা যায়,৫০০০টাকা দিয়ে বর্তমানে অনেক ধরনের ব্যবসা করা যায়।এখানে আলোচনা করা হবে কম পুজির ব্যবসা কিভাবে করবেন এবং কোন কোন ব্যবসা করা যায়।কোন ব্যবসা করলে আপনি কম পুজি দিয়ে একটা ব্যবসা দাড় করাতে পারবেন।বর্তমানে অনেকে চাকরি না করে উদ্যোগতা হতে চান।


এই রকম ছোট উদ্যোগতা হতে হলে আপনার আগে লাগবে একটি ভালো বাস্তব সম্পূণ্য সঠিক পরিকল্পনা,সঠিকভাবে ব্যবসা পরিচালনা,মার্কেট যাচাই করা।৫০০০ টাকা দিয়ে পুজি বাড়ানো কঠিন কিন্তু আপনাকে ব্যবসা চালানোর কিছু কৌশল জানতে হবে।যে কিভাবে আপনার ব্যবসা করলে ব্যবসা প্রসার ঘটবে।এখানে বিস্তারতি আলোচনা করা হবে পাঁচ হাজার টাকায় কি কি ব্যবসা করা যায়।

টি শার্ট সেল করে ইনকাম

টি শার্টের ব্যবসা করতে হলে প্রথমে হোলসেলার থেকে কিছু টি শার্ট নিতে হবে।তারপর এটাতে সুন্দর ছাপা ডিজাইন করে এটার ছবি তুলে ফেসবুকে পোষ্ট দিতে হবে।এই বিষয়ে একটি ফেসবুক পেজ খুলতে হবে এবং ফলোয়ার বাড়াতে হবে যাতে আপনার এই গেন্জির পোষ্টটি সবাই দেখে এবং আপনার অর্ডার হয় আর গেন্জি বিক্রি হয়।

চকলেট বিক্রি করা 

৫০০০ হাজার টাকা দিয়ে আপনি হোলসেলার এর কাছ থেকে কম দামে চকলেট কিনে বিভিন্ন মার্কেট এবং পাড়া মহল্লায় দোকানে সেল করতে পারেন।এখানে আপনার মার্কেট তৈরি হয়ে গেলে আপনার ব্যবসা আস্তে আস্তে বড় করতে হবে, এবং সেল বাড়াতে হবে।সেল বেশি হলে লাভ বেশি হবে আর লাভ বেশি হলে আপনার ব্যবসা বড় হবে।

খাবার হোম বা অফিসে ডেলিভারি

আপনি যদি খাবার ভালো রান্না করতে পারেন তাহলে খাবার ডেলিভারি দিয়ে টাকা ইনকাম করতে পারবেন।আপনার রান্না যদি টেষ্টি হয়, তাহলে আপনার খাবারের অর্ডার বাড়বে আর আপনার ইনকাম আস্তে আস্তে বাড়বে।এই খাবারের কাষ্টমার আপনি যেসব জায়গা পেতে পারেন তা এখানে উল্লখ্য করা হলো।
  • কোন অফিস যেখানে স্টাফ সংখ্যা বেশি থাকে।
  • ছাত্র মেস বা ছাত্রীমেস
  • অনলাইনে কিছু গ্রাহক
  • ব্যাচলার চাকরীজিবী হোস্টেল।
  • মহিলা হোস্টেল
এইগুলো জায়গায় আপনি খাবার তৈরি করে সেল করতে পারেন।আপনি রাধুনি যদি ভালো থাকেন তাহলে আপনার পরিচিতি বাড়বে আপনার খাবারের সেল বাড়তে।

ফুচকা চটপটি ব্যবসা করে আয়

কম পুজির মধ্যে ব্যবসা করতে চাইলে ফুচকা চটপটির ব্যবসা করা যায়। এই ব্যবসায় করতে পারলে লাভ বেশি হয়।এই ব্যবসা এমন জাযগায় দিতে হবে যাতে বিক্রি বেশি হয়, তাহলে লাভ বেশি হবে।ফুচকা চটপটি রান্না আপনি নিজে করতে পারবেন এটা কোন কঠিন কাজ নয়।এটা যে কেউ করতে পারবে একবার দেখলে এগুলো রান্না করা যায়।

কসমেটিক জুয়েলারি ব্যবসা

কম টাকার ব্যবসার মধ্যে আপনি জুয়েলারি বা কসমেটিক এর ব্যবসা করতে পারেন।এই ব্যবসা আপনি কোন মোড়ের উপর বা কোন বাজারের মোড়ে অথবা স্কুলের সামনে বসে ব্যবসা করতে পারেন।এই পণ্য সমূহ আপনি বেশি করে আনলে ঢাকা থেকে, বা কম পরিমানে পাইকারি কিনলে স্থানীয় কোন পাইকারের কাছ থেকে ক্রয় করে ব্যবসা করতে পারেন।

বিউটি পার্লার হোম সার্ভিস করে ইনকাম

বিউটি পার্লার এর কাজ করতে হলে আপনাকে আগে কোন ভাল বিউটিসিয়ানের কাছে কাজ শিখতে হবে।আপনি এখানে কাজ শিখে নিলে এখান থেকে প্রশিক্ষণ চলাকালিন কিছু পার্লার থেকে আয় করতে পারবেন।পরে আপনি যে বিউটিসিয়ান এর কাজ পারেন এর প্রচার করতে হবে।যে আপনি বিউটিসিয়ানের কাজ পারেন তাহলে এলাকার অনেকে আপনার কাছে বিউটি পার্লার এর সেবা নিবে এবং আপনার টাকা আয় হবে।এই পার্লার এর কাজের জন্য আপনি ৫০০০ টাকায় কিনতে পারেন বিউটিসিয়ান সামগ্রী সমূহ যেমন-
  • ফেসিয়াল কিট
  • আইব্রো সেট
  • ম্যানিকিউর পেডিকিউর সেট
  • হেনা
এই সামগ্রীসমূহ কিনে সাধারনত প্রাথমিক কাজ শুরু করতে পারেন।এখানে আপনার ব্যবসা ভালো হলে  আপনি কাজ পাবেন, যদি আপনার কাজ ভালো হয়। মানুষ পছন্দ করে তাহলে আপনি প্রচুর কাজ পাবেন।

ডিজিটাল মাকেটিং এর কাজ করে আয়

ডিজিটাল মার্কেটিং এর কাজ করে অনেকে ২০-৫০ হাজার পর্যন্ত আয় করে থাকে।এই কাজ প্রথমে আপনাকে আগে শিখতে হবে, তারপর আপনি যদি নিয়মিত কাজ ঠিক মত করতে পারেন তাহলে আপনি মাসে ২০-৫- হাজার টাকা আয় করতে পারবেন।এই কাজ করলে আপনার এক সময় অটো ইনকাম আসতে থাকবে।আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন।

মোবাইলের এক্সসসিরিজ বিক্রয় ব্যবসা

আপনি কম পুজি দিয়ে মোবাইলের এক্সসসিরিজ এর ব্যবসা করতে পারেন।যেমন মোবাইল এর ব্যাটারি,চার্জার,হেডফোন মোবাইল বেক কাভার এগুলো পাইকারী কিনে ছোট পরিসরে ব্যবসা করতে পারেন।এভাবে আপনি যদি মার্কেট ভালো ভাবে ধরতে পারেন তাহলে আপনার এই ব্যবসা করে একটা ভালো পরিমান টাকা ইনকাম করতে পারবেন। 

বই বিক্রি ব্যবসা করতে পারেন

৫০০০ টাকায় আপনি বই পাইকারি কিনে বিক্রি করতে পারেন।বাচ্চাদের বই কম দামে অনেক রকমের বই পাওয়া যায়।ছড়ার বই,গল্পের বই,অ, আ এর বই আরো অনেক রকমের বাচ্চাদের বই আপনি নিয়ে ব্যবসা করতে পারেন।অথবা বেস্ট সেলিং বই গুলো আপনি পাইকারি ক্রয় করে বিক্রি করতে পারেন।বিভিন্ন গল্পের বই বিক্রি করতে পারেন।

টিউশনি করে ইনকাম করা

টিউশনি করে ইনকাম করা যায় এতে কোন টাকা পয়সা লাগে না। টিউশনি করালে আপনি আরো টাকা পাবেন।আপনার যদি ভালো অভিজ্ঞতা থাকে তাহলে আপনি শুধু টিউশনি করে চলতে পারবেন।এখানে আপনি একটি কোচিং সেন্টার দিতে পারেন এখানে ছাত্র সংখ্যা বেশি হলে আপনার ইনকাম বেশি হবে।টিউশনি করাতে ভালো অভিজ্ঞ হতে হবে। 

লন্ড্রী এর দোকান দিয়ে ব্যবসা করা যায়

লন্ড্রীর দোকান দিয়ে ভালো পরিমান টাকা ইনকাম করা যায়।এই কাজ শিখতে আপনাকে প্রথমে কোন দোকানে কিছুদিন থাকলে কাপড় লন্ড্রী করা শিখে যাবেন, তারপর নিজে দোকান দিয়ে টাকা ইনকাম করতে পারবেন।এখানে খরচ কম শুধু দোকান এবং একটি আইরন কিনলে হবে। আপনার ব্যবসা চালু করবেন আর ইনকাম শুরু হবে।আইরন কিনার টাকা না থাকলে কোন কোম্পানীর কাছে কিস্তিতে কিনুন।

গুরা হলুদ বা মরিচের গুরা বিক্রি

গোটা হলুদ কিনে বা মরিচ কিনে এটাকে ভালো করে শুকিয়ে ভাঙ্গাতে হবে তারপর এটাকে প্যাকেট করে এবং তারিখ মেয়াদ আর মেয়াদ উত্তীর্ণ দিয়ে বাজারে সেল করতে হবে।এতে মেয়াদ দেওয়া থাকলে কাষ্টমার নিশ্চিন্তে ক্রয় করবে।দোকানে রাখলে কোন সমস্যা হবে না।এগুলো ক্ষুদ্র ব্যবসা এটা করে আস্তে আস্তে আপনার মার্কেট বড় হলে ব্যবসা বড় হবে আপনার লাভ বাড়বে।

নার্সারী করে ইনকাম করা

ছোট খাট নার্সারী করে আপনি টাকা ইনকাম করতে পারবেন।এই ধরনের নার্সারী করতে বেশি টাকা খরচ হয় না।বীজ থেকে চারা গাছ উৎপাদন করে বিক্রি করতে পারেন।তবে নার্সারী একটি ভালো জায়গায় দিতে হবে, যাতে লোকজন দেখতে পারে, আপনার নার্সারী লোকজন দেখলে তারা বিভিন্ন ধরনের চারা গাছ ক্রয় করবে।এতে আয় ইনকাম বাড়বে।

ক্ষুদ্র ব্যবসার সুবিধা

ক্ষুদ্র ব্যবসা করলে সাধারনত ঝুকি কম থাকে।এই ধরনের ব্যবসা হচ্ছে নিজ স্বাধীন কোন কিছু বলার কেউ নেয়। বেশি লাভ হোক আর কম লাভ হোক যা হবে সব আপনার হবে।এই ধরনের ব্যবসার সুবিধা সমূহ-
কম ঝুকি ঝামেলা কম।
ঘরে বসে ইনকাম করা যায়।
অনলাইনে পণ্য বিক্রি করা যায়।
ছোট পরিসরে ব্যবসা করা যায়।
যে কোন জায়গায় করা যায়।
ব্যবসা চাইলে সহজে গুটিয়ে নেওয়া যায়।

শেষ কথাঃ৫ হাজার টাকায় কি কি ব্যবসা শুরু করা যায়

৫ হাজার টাকায় কি কি ব্যবসা শুরু করা যায়,তা আপনাদের জন্য এখানে আলোচনা করা হলো।এই ব্যবসায় যেমন সুবিধা আছে তেমনি দ্রুত লাভবান হওয়া যায়।আপনার কাছে পুজি কম থাকলে এর মধ্যে থেকে যে কোন একটি ব্যবসা করতে পারেন।পোষ্টটি ভালো লাগলে আমার আরো অনেক পোষ্ট আছে পড়তে পারেন।এই পোষ্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ নিয়মিত ইকরালাইফ ডট কম এ সার্চ করুন এবং নতুন নতুন পোষ্ট পড়ুন। ইন্সাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

'https://www.ekralife.com/p/terms.html'

comment url
Md. Golam Rasul
Md. Golam Rasul
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ব্লগ নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ইকরালাইফ হলো একটি তথ্যসমৃদ্ধ ব্লগ যেখানে অনলাইন ইনকাম,লাইফস্টাইল,তথ্য ও প্রযুক্তি সম্পকির্ত নির্ভরযোগ্য কনটেন্ট শেয়ার করা হয়।পড়াশুনা অনার্স,মাস্টার্র,(ব্যবস্থাপনা বিভাগ),রাজশাহী কলেজ,রাজশাহী।