সজনে ডাঁটার পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা অপকারিতা

সজনে ডাঁটার পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা অপকারিতা,এখানে আমরা জানবো সজনে ডাঁটার পুষ্টিগুন অনেক এবং উপকারিতা যেমন তার চেয়ে অপকারিতা কম।সজনে ডাঁটার বিস্তারিত আলোচনা করা হবে।এই ডাঁটার এতগুন আছে আপনি জানলে অবাক হবেন এই জন্য এই পোষ্টটি লেখা অনেকে জানেন না যে এর মধ্যে কত পুষ্টিগুন রয়েছে।

সজনে ডাঁটা বহুগুন উপকারিতা রয়েছে এখানে আমরা বিস্তারিত আলোচনা করবো।এই গাছের ডাল,ছাল,পাতা ফল অর্থাৎ সজনে সবই মানুষের জন্য অনেক সাস্থ্য বিষয়ক উপকার করে।এটি মানুষের শরীরের রক্ত শূন্যতা দূর করে হাড় মজবুত করে আবার ডায়াবেটিস রোগিদের জন্য উপকারি।

পেজ সূচিপত্রঃসজনে ডাঁটার পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা অপকারিতা

সজনে ডাঁটার পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা অপকারিতা

সজনে ডাঁটার পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা অপকারিতা,এখানে আমরা বিস্তারিত আলোচনা করবো।সজনে ডাঁটার গুন গোটা বিশ্বজুরে পরিচিত, সবাই এর পুষ্টিগুন এবং এর সাস্থ্য উপকারি জানতে আগ্রহী কারন এর এমন অনেক গুনাবলি আছে যা মানুষের বিভিন্ন কাজে আসে।এটা বারো মাসে পাওয়া যায় খুব কম তবে সিজনে প্রচুর পরিমানে পাওয়া যায়।

আরো পড়ুনঃ লাল আটার রুটি খাওয়ার উপকারিতা কেন জানবেন

এটি এমন একটি গাছ যা খুব সহজে যে কোন জায়গায় উৎপাদন হয়।যখন ফলন হয় তখন প্রচুর পরিমানে ফলন ধরে।গাছে শুধু সজনে আর সজনে দেখা যায়।এই গাছে উৎপাদন খরচ খুবই কম কারন এটি যে কোন জায়গায় সহজে হয়। এর ডাল শুধু কেটে মাটিতে পুতে দিলে পাতা বের হয় এবং এক সময় বড় গাছে রুপান্তরিত হয়।

সজনে ডাঁটায় কি কি ভিটামিন থাকে

ভিটামিন-এ-যা মানুষের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।চোখের দৃষ্টিশক্তিকে উন্নত করে।যাদের রাতে দেখার সমস্যা হয় তাদের বেশি সজনে ডাঁটা খাওয়া প্রয়োজন।কারন এই সজনে ডাটা আমাদের চোখের দৃষ্টিকে উন্নত করতে সহায়তা করে থাকে।

ভিটামিন-বি-কমপ্লেক্স-এই ভিটামিন আমাদের শরীরের শক্তি যোগাতে সহায়তা করে থাকে।

ভিটামিন-সি-ভিটামিন সি আমাদের শরীরের রোগপ্রতিরোধ মোকাবেলা করে।এবং ভিটামিন সি ত্বককে উজ্জল করে তোলে।

সজনে ডাঁটায় খনিজ পদার্থ

সজনে ডাঁটায় খনিজ পদার্থ বিদ্যমান থাকায় এতে মানুষের শরীরের জন্য অনেক উপকারি।খনিজের মধ্যে থাকে ক্যালসিয়াম,আয়রন,পটাসিয়াম,ম্যাগনেসিয়াম যা সবই আমাদের দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োজন হয়।যেমন আমাদের শরীরের জন্য ক্যালসিয়াম আমাদের হাড় এবং দাঁতকে মজবুত করে।আয়রন আমাদের শরীরের রক্ত শূন্যতা দূর করে যেমন গর্ভবতী নারীদের আয়রনের প্রয়োজন হয়।

এতে থাকে আরো পটাসিয়াম যা মানুষের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রন করতে সহায়তা করে থাকে।এই রক্তচাপ আমাদের ৫০ বয়স এর পর থেকে উঠানামা করতে থাকে সজনে নিয়মিত এবং পরিমান মত খেলে রক্তচাপ নিয়ন্ত্রন করে।আরো আছে ম্যাগনেসিয়াস যা স্নায়ু তন্ত্র এবং শরীরের পেশীকে শক্তিশালী করতেসহায়তা করে থাকে।

সজনে ডাঁটায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট

অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের জন্য অনেক উপকারি।এই উপাদান আমাদের চোখের দৃষ্টিকে শক্তিশালি করে। অ্যান্টিঅক্সিডেন্ট স্টেস কমায়।কারো যদি ক্যন্সার হয়ে থাকে সজনে ডাঁটা খেতে পারেন কারন সজনে ডাঁটা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে থাকে।আবার যদি কারো ক্যান্সার না হয় তাও খেলে ভালো 

প্রোটিন এবং ফাইবার থাকে

সজনে ডাঁটায় প্রোটিন এবং ফাইবার থাকে যা শরীরের জন্য বেশ উপকারি।সবজির মধ্যে যে প্রোটিন পাওয়া যায় তা শরীরের জন্য ভালো উৎস।সজনে ডাঁটা হচ্ছে আঁশ যুক্ত সবজি যা খেলে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম শক্তি দূর করে থাকে।সজনের সিজনে আমাদের সজনে ডাঁটা খাওয়া ভালো।প্রথমের দিকে দাম একটু বেশি থাকে কয়েক সপ্তাহে এর দাম কমে যায়।

সজনে ডাঁটা খেলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে

সজনে ডাঁটা আমাদের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই জন্য সজনে খেলে এই সিজনে অসুখ বিসুখ কম হবে।এর মধ্যে থাকা ইমিউন সিস্টেমকে শক্তিশালি করে যা দ্বারা আমাদের শরীরের জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা এই সব কিছু প্রতিরোধ করতে সজনে ডাঁটা আমাদের সহায়তা করে থাকে।সজনের সিজনে কিন্তু ঠান্ডার পর আসে গরম এই সময় মানুষের জ্বর সর্দি বেশি হয়।

আরো পড়ুনঃ রাতে কালোজিরা খেলে কি হয় বিস্তারিত

হাড় ও দাঁত মজবুত করতে সজনে

সজনে ডাঁটায় ক্যালসিয়াম,ফসফরাস রয়েছে যা আমাদের শরীরের হাড় এবং দাঁতকে মজবুত করে।ছোট থেকে বড় সবারই প্রয়োজন হাড় ও দাঁত মজবুত রাখা।বেশি প্রয়োজন হয় যাদের বয়স ৫০ এর উপরে তাদের কারন তাদের হাড় এবং দাঁত ক্ষয় হতে থাকে।বয়স বাড়লে হাড় নরম  হয় এবং ক্ষয় হয় এতে যে কোন জায়গায় বয়স্ক মানুষ পড়লে তাদের হাড় ভেঙ্গে যায়।

ডায়াবেটিস রোগিদের জন্য সজনে

যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য সজনে ডাঁটা অনেক উপকারি।এই ডাঁটা শরীরে চিনির মাত্রা কমাতে সহায়তা রাখে।এর  মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার আছে তা পাক্সথলিতে পাচনতন্ত্রে ধীরে কাজ করে বিধায় গ্লকোজ শোষন কম হয়।সিজনের সয়ম ডায়াবেটিস রোগিদের জন্য সজনে ডাঁটা একটি বেশ ভালো খাবার।এটা খেলে শরীরে চিনির মাত্রা কমে।

রক্তশূন্যতা কমাতে সজনে ডাঁটা

সজনে ডাঁটা রক্তশূন্যতা দূর করতে বেশ ভালো সহায়ক হিসেবে কাজ করে।যাদের শরীরের রক্তের পরিমান কম তাদের জন্য সজনে ডাঁটা খাওয়া ভালো।আবার সজনে ডাঁটা শরীরের রক্ত পরিষ্কার করে।সজনে ডাঁটার মধ্যে যে আয়রন রয়েছে তা দ্বারা শরীরে হিমোগ্লোবিন তৈরি হয় তাই শরীরের রক্তের মাত্রা বাড়ে।রক্তশূন্যতা একটা বড় ধরনের অসুখ যা হলে প্রতিনিয়মিত রক্ত লাগে শরীরে। 

হজম শক্তি বাড়াতে সহায়তা করে সজনে ডাঁটা

সজনে ডাঁটার এত গুন যে বলে শেষ করা যাবে না।এটা আমাদের খাওয়ার পরে পেট ভরে আবার শরীরের জন্য অনেক ধরনের উপকারী করে।সজনে ডাঁটার মধ্যে যে ফাইবার থাকে তা হজম শক্তি বাড়ায় অম্বল ও পেটের গ্যাস্ট্রিক কমায় কোষ্ঠকাঠিন্য দূর করত সহায়তা করে থাকে।হজম ঠিক মত হলে শরীরে অনেক ধরনের অসুক বিসুখ কম হয়।

ত্বক এবং চুলের যত্নে সজনে ডাঁটা

ত্বক এবং চুলের যত্নে সজনে ডাঁটা অনেক উপকার করে।সজনে পাতা অনেকে সাক করে খায় এখানে সাক খান আর সজনে ডাঁটা খান সবই আমাদের চুল এবং ত্বকের জন্য অনেক উপকারি।এখানে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের জন্য কাজ করে এটি ত্বকের উজ্জলতা বাড়ায় ত্বককে মসৃন করে ত্বকের উজ্জলতা ধরে রাখতে সহায়তা করে।আর এদিকে ভিটামিন -এ, আয়রন,চুল পড়া বন্ধ করে চুলকে মজবুত করে।

গর্ভবতী নারীদের জন্য সজনে ডাঁটা

গর্ভরতী নারীদের জন্য সজনে ডাঁটা এবং পাতার সাক অনেক উপকারি।এই দুইটা জিনিসে ক্যারসিয়াম,আয়রন,ফোলেট পাওয়া যায়। এখানে ক্যালসিয়াম মা ও শিশুর ক্যালসিয়ামের ঘাটতি পূরন করে আর আয়রন রক্তে হিমোগ্লোবিনের  বৃদ্ধি করতে সহায়তা করে।তবে সজনে ডাঁটা বেশি খাওয়া যাবে না। কারন বেশি খেলে ক্ষতি করে পেটে গ্যাস বা বমি এই জন্য পরিমিত পরিমান খেতে হবে।

আরো পড়ুনঃ ছোলা খাওয়ার উপকারিতা এত কেন খালি পেটে খেলে কি হয়

ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে

সজনে ডাঁটা শুধু সাধারন শারীরিক অসুখে কাজ করে এটা মরনব্যাধি ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে থাকে।এর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা ক্যান্সার সেলের বৃদ্ধি কমাতে সহায়তা করে থাকে।আবার এটা শরীরের কোষকে ফ্রি র‌্যাডিক্যাল ক্ষতি থেকে রক্ষা করে থাকে।মানুষের ক্যান্সার হলে এটা মারাত্বক আকার ধারন করে এই জন্য যাদের ক্যান্সার আছে বা নাই তারা ্এই সজনে ডাঁটা খেলে ভালো।

সজনে ডাঁটা বেশি খেলে কি হয়

যে কোন কিছু বেশি খাওয়া ভালো না উপকারের থেকে ক্ষতি হতে পারে।সে রকম সজনে ডাঁটা বেশি খাওয়া যাবে না। নিম্নে কিছু ক্ষিকরদিক উল্লেখ্য করা হলো।

  • বেশি খেলে পেটে গ্যাস হবে।
  • অতিরিক্ত খেলে ডায়ারিয়া হতে পারে।কারন এতে ফাইবার আছে যা অনেকের ডায়রিয়া হতে পারে।
  • গর্ভবতী নারীদের ক্ষেত্রে পরিমিত বা ডাক্তারের পরামর্শে খেতে হবে।
  • রক্তচাপ কমে যাবে বেশি খেলে।
  • থাইরোয়েড রোগিরা খাবে না বা ডাক্তারের পরামর্শে খাবে।
  • যাদের কিডনিতে পাথর আছে তারা খাবেন না।

যারা সজনে ডাঁটা খাবেন তাদের জন্য কিছু পরামর্শ

বিশেষ করে যারা সজনে ডাঁটা খাবেন তাদের জন্য বা যাদের বিশেষ করে প্রয়োজন তাদের জন্য কিছু টিপস্-কারন সজনে  ডাঁটা অনেক অসুখের জন্য উপকারি।

  • যাদের শরীরে রক্তশূন্যতা আছে তাদের খেতে হবে।
  • ডায়াবেটিস রোগি খেলে ভালো
  • বয়স্কদের যাদের ক্যালসিয়াম ঘাটতি যাদের হাড় দাঁত দূর্বল তারা বেশি খাবেন।
  • শিশু কিশোররা খেতে পারেন।
  • রক্তচাপ রোগিরা খেতে পারেন।

সজনে ডাঁটা বিষয়ক কিছু প্রশ্ন উত্তর 

যা অনেকের জানতে ইচ্ছে করে থাকে সজনে ডাঁটা কখন খাবে বা প্রতিদিন খাওয়া যাবে না কি অরো অনেক বিষয়।

 প্রশ্ন:সজনে ডাঁটা কি প্রতিদিন খাওয়া যায়?

উত্তর:প্রতিদিন খেতে পারেন তবে ১০০ গ্রাম করে।

প্রশ্ন:ব্লাড প্রেসার রোগিদের কি খাওয়া যাবে?

উত্তর:হ্যাঁ পরিমান মত খেতে হবে।

প্রশ্ন:সজনে ডাঁটা কি ডায়াবেটিস কমায়?

উত্তর:হ্যাঁ ডায়াবেটিস কমায়।

প্রশ্ন:এটা কি কোষ্ঠকাঠিন্য দূর করে?

উত্তর:হ্যাঁ কোষ্ঠকাঠিন্য দূর করে।

প্রশ্ন: গর্ভবতী নারীরো কি খেতে পারে?

উত্তর:পরিমান মত খেতে পারে।

শেষ কথাঃসজনে ডাঁটার পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা অপকারিতা

সজনে ডাঁটার পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা অপকারিতা আমারা ।এখানে সবই জানলাম এখন সজনে ডাঁট বেশি বেশি আমাদের প্রতিনিয়মিত খাওয়া প্রয়োজন পরিমান মত।কারন সজনে  ডাঁটার উপকারিতা অনেক।প্রতি বছর এই সজনে ডাঁটা প্রচুর পরিমানে বাজারে পাওয়া যায়।প্রথমের দিকে দাম একটু বেশি থাকলে কয়েক সপ্তাহের পর এর দাম কমে যায়।

পোষ্টটি ভালো লাগলে আমার আরো অনেক পোষ্ট আছে পড়তে পারেন।এই পোষ্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ নিয়মিত ইকরালাইফ ডট কম এ সার্চ করুন এবং নতুন নতুন পোষ্ট পড়ুন। ইন্সাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

'https://www.ekralife.com/p/terms.html'

comment url
Md. Golam Rasul
Md. Golam Rasul
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ব্লগ নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ইকরালাইফ হলো একটি তথ্যসমৃদ্ধ ব্লগ যেখানে অনলাইন ইনকাম,লাইফস্টাইল,তথ্য ও প্রযুক্তি সম্পকির্ত নির্ভরযোগ্য কনটেন্ট শেয়ার করা হয়।পড়াশুনা অনার্স,মাস্টার্র,(ব্যবস্থাপনা বিভাগ),রাজশাহী কলেজ,রাজশাহী।