কক্সবাজার থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা দেখুন বিস্তারিত ২০২৬

কক্সবাজার থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা দেখুন বিস্তারিত,বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পর্যটন শহর,আমরা এখানে জানবো কক্সবাজার থেকে ঢাকা ট্রেনের সময়সূচি এবং ভাড়ার তালিকা,বিরতি স্টেশনসহ আরো অনেক কিছু।ট্রেনে চলাচল করতে হলে আপনার এগুলো অবশ্যই জানা দরকার।সময়সূচি জানা না থাকলে ট্রেন পাওয়া যাবে না।

ট্রেন জার্নি একটি আরামদায়ক জার্নি আর দূরের যাত্রার জন্য আরো ভালো।কক্সবাজার অনেকে যায় দর্শনীয় স্থানসমূহ দেখতে আবার কেউ ব্যবসা বাণিজ্য ছাড়া অন্যন্য কাজে।এই রুটে হাজার হাজর যাত্রী এই রুটে চলাচল করে থাকে।

পেজ সূচিপত্রঃকক্সবাজার থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা দেখুন বিস্তারিত

কক্সবাজার থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা দেখুন বিস্তারিত

কক্সবাজার থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা আমরা এখানে জানবো। কারন ট্রেনে চলাচলের ক্ষেত্রে আমাদের অবশ্যই জানা প্রয়োজন যে কোন সময় কোন ট্রেন যায় এবং ভাড়া কত টাকা।এই রুটে দুইটি ট্রেন চলাচল করে থাকে যথা পর্যটক এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস এই ট্রেন দুটি কক্সবাজার টু ঢাকা এবং ঢাকা টু কক্সবাজার যাতায়াত করে।

আরো পড়ুনঃ ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা দেখুন

কক্সবাজার থেকে ঢাকা আগে কোন ট্রেন ছিল না এটা ১ ডিসেম্বর ২০২৩ সাল থেকে চালু হয়।এই রুটে এই রুটে এখন মানুষ আরামে নিজের কাজের প্রয়োজনে যাওয়া আসা করতে পারে। ট্রেনে যাত্রা করলে শুধু যদি ট্রেন লেট থাকলে সময় বেশি লাগে তাছাড়া কোন ট্রাফিক জ্যাম নেয়।আবার এক্সসিডেন্ট এর ভয় কম থাকে।যাই হোক ট্রেনে একটু নির্ভয়ে যাওয়া যায়।

কোন ট্রেন কক্সবাজার টু ঢাকা যায়

কক্সবাজার থেকে ঢাকা গামী ট্রেন সাধারনত ২টি চলাচল করে এই রুটে।এই ২টি ট্রেন দূতগতি আন্তঃনগর এক্সপ্রেস।ট্রেন গুলো সাধারনত সব স্টেশনে বিরতি দেয় না।শুধুমাত্র প্রধান প্রধান স্টেশনে বিরতি দেয়।এই ট্রেন কম সময়ের মধ্য ঢাকা পৌছায়। এর সময় লাগে ৮-৯ ঘন্টা বা কোন স্টেশনে বিরতি বেশি থাকলে সময় একটু বেশি লাগতে পারে।এই রুটে চলাচলকারী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন হচ্ছে ২টি যথা 

  • কক্সবাজার এক্সপ্রেস-৮১৩/৮১৪
  • পর্যটক এক্সপ্রেস-৮১৫/৮১৬

এই ২টি ট্রেন নিয়মিত চলাচল করে থাকে।এগুলো ট্রেনে যেতে টিকেট কমপক্ষে ১০দিন আগে টিকেট কাটতে হয়।টিকেটের মূল্য সাধারনত ৬৯৫-২৩৮০ টাকা পর্যন্ত পাওয়া যায় আসন অনুযায়ী।

ট্রেনের সময়সূচি কোন ট্রেন কখন যায়

এ রুটে সাধারনত ২টি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে।যা নিয়মিত ২বেলা চলাচল করে।ট্রেনে যাত্রাকালে ট্রেনের সময় সূচি অবশ্যই জানা দরকার চলুন তাহলে জানা যাক কোন সময় কোন ট্রেন চলাচল করে।

ট্রেনের নাম প্রাম্ভিক স্টেশন ট্রেন ছাড়ার সময় ট্রেন পৌছার সময় গন্তব্য
কক্সবাজার এক্সপ্রেস-৮১৩ কক্সবাজার দুপুর-১২:৩০ রাত-০৯:০০ ঢাকা
পর্যটক এক্সপ্রেস-৮১৫ কক্সবাজার সন্ধ্যা-০৭:৪৫ ভোর-০৪:২০ ঢাক
কক্সবাজার টু ঢাকা রুটে এই ২টি ট্রেন চলাচল করে নিয়মিত।আপসি যদি ট্রেনে যেতে চান তাহলে কমপক্ষে স্টেশনে আধাঘন্টা আগে আসা ভালো।কারন দেরি করলে আপনার ট্রেন আপনাকে ছেড়ে চলে যাবে।

কক্সবাজার টু ঢাকা রুটে ট্রেন বন্ধেরদিন

আন্তঃনগর ট্রেন কক্সবাজার টু ঢাকা রটে ট্রেন চলাচল সাপ্তাহিক একদিন বন্ধ থাকে।এখন এই বন্ধের দিনটি কোনদিন এটা আমাদেরকে জানতে হবে।এটা না জানলে আপনারা ট্রেনে করে ঢাকা যেতে পারবেন না।এখন তো ঘরে বসে মোবাইলে ট্রেনের যাবতীয় তথ্য পাওয়া যায়। বাংলাদেশে রেলওয়ে ওয়েবসাইট এ সার্চ করলে ট্রেনের সব  তথ্য দেখা যায়।
  • কক্সবাজার এক্সপ্রেস-বন্ধেরদিন-মঙ্গলবার
  • পর্যটক এক্সপ্রেস-বন্ধেরদিন-বুধবার
উক্ত বন্ধেরদিন কক্সবাজার টু ঢাকা রুটে ট্রেন চলাচল করে না। আপনাদের যারা কক্সবাজার টু ঢাকা রুটে ট্রেনে করে চলাচল করেন তাদের মনে রাখতে হবে।

কক্সবাজার টু ঢাকা রুটের ট্রেনের ভাড়া তালিকা

কক্সবাজার টু ঢাকা রুটের ট্রেনের ভাড়া আমাদের জানতে হবে। কারন আপনারা অনেক সময় দেখা যায় সময়ের অভাবে টিকেট কাটা সম্ভব হয় না।তখন অনেকে কারো কাছ থেকে নগদ টাকা দিয়ে টিকেট কিনে নেন।এসময় টিকেটের ভাড়া জানা থাকলে কেউ আপনার কাছ থেকে বেশি নিতে পারবে না।আবার ট্রেনের মধ্যে অনেক সময় জরিমানা সহ ভাড়া দিতে হয়।এসময় আপনার জানা থাকবে যে আপনার টিকেটের ভাড়া কত। 

আসনের শ্রেণী ভাড়া
শোভন চেয়ার ৬৯৫ টাকা
স্নিগ্ধা ১৩২৫ টাকা
এসি সিট ১৫৯০ টাকা
এসি বার্থ ২৩৮০ টাক
এখানে আপনি আপনার পছন্দ মত আসন অনুযায়ী ভাড়া দিয়ে টিকেট কাটতে পারেন। এবং আরামে যেতে পারবেন।ট্রেনে গেলে বাসের তুলনায় কম টাকা দিয়ে যাত্রা করতে পারবেন।

কক্সবাজার টু ঢাকা কত সময় লাগে ও দূরুত্ব কত

কক্সবাজার টু ঢাকা রেল পথের দূরুত্ব অনেক, এখানকার দূরুত্ব  প্রায় ৫৫০ কিলোমিটার।দূরের পথ, রেলপথে যাত্রা করা আরামদায়ক টেনশন কম। পথ যদি দূরের হয় তাহলে যাত্রা সময় বেশি লাগবে।এখানে কক্সবাজার থেকে ঢাকা যেতে সময় লাগে ৯ঘন্টা আর যদি ট্রেন কোথাও লেট থাকে তাহলে লেট টাইম অনুযায়ী যা সময় লাগে।

কক্সবাজার টু ঢাকা যেতে বিরতি স্টেশন সমূহ

কক্সবাজার টু ঢাকা যেতে আন্তঃনগর ট্রেন এর বিরতি স্টেশন সমূহ এই ট্রেন প্রধান প্রধান স্টেশনে থামে যা নিম্নে দেওয়া হলো
  • কক্সবাজার (যাত্রা স্টেশন)
  • চট্রগ্রাম
  • ঢাকা এয়ারপোর্ট
  • ঢাকা কমলাপুর (গন্তব্য স্টেশন)

কিভাবে টিকেট কাটবেন

ট্রেনের টিকেট দুভাবে কাটা যায় এক হচ্ছে নিজে সরাসরি স্টেশনে গিয়ে আবার আপনি ঘরে বসে মোবাইল বা কম্পিউটারে অনলাইনে রেলওয়ে ওয়েবসাইটে গিয়ে কাটতে পারেন।তবে নিজে গিয়ে কাটলে নিজের জাতীয় পরিচয়পত্র নিয়ে যেতে হবে।আর অনরাইনে কাটলে বিকাশ,নগদ,রকেট,ডাচ বাংলা ব্যাংক,বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন।

ট্রেন যাত্রা করার সুবিধা

  • ট্রেনে যাত্রা করলে কোন ট্রাফিক জ্যাম নেয়
  • আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে যেতে পারেন
  • বাহিরের সুন্দর প্রাকৃতিক দৃশ্য
  • দূত যাওয়া যায়
  • খাবার পানি ব্যবস্থা আছে
  • ওয়াসরুম আছে
  • খাবারের জন্য বিভিন্ন আইটেমের ফেরিওয়ালা আছে

ট্রেন যাত্রার অসুবিধা সমূহ

ট্রেনে যাত্রার করার সময় সুবিধার তুলনায় অসুবিধা অনেক কম হয়। বিধায় অনেকে ট্রেনে যাত্রা করতে পছন্দ করে থাকে।
  • মাঝে মাঝে ট্রেন ১বা ১/২ ঘন্টা লেট থাকে
  • ট্রেনে ওঠানামা  অনেক সময় কষ্টকর হয় ভিড়ের কারনে
  • ছিনতাইকারি বা পকেটমার থাকে ভিড়ের মধ্যে
  • আবার যদি বগিতে ভিড় থাকে

যাত্রীদের কিছু প্রশ্ন উত্তর

যাত্রীদের মনে অনেক সময় অনেক প্রশ্ন কিন্তু কাকে বলবে আমরা এই প্রশ্নের উত্তর কিছুটা দিচ্ছি কারন এই গুরো প্রশ্নের উত্তর লাগে।

প্রশ্ন:ট্রেন কি প্রতিদিন চলে? 
উত্তর:না সাপ্তাহিক ১ দিন বন্ধ থাকে।

প্রশ্ন:ট্রেনের ভেতর কি নামাজের স্থান আছে?
উত্তর: হ্যাঁ আছে।

প্রশ্ন:কক্সবাজার টু ঢাকা যেতে কত সময় লাগে?
উত্তর:প্রায় ৯ ঘন্টা লাগে।

প্রশ্ন:ট্রেনে খাবারের দাম কি বেশি?
উত্তর: না খুব একটা বেশি না।

শেষ কথাঃকক্সবাজার থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা দেখুন বিস্তারিত

কক্সবাজার থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা বিস্তারিত আমরা জানলাম একন ট্রেনে আমরা নিশ্চিন্তে যেতে পারবো।কারন ট্রেন এর সমস্ত তথ্য জানা থাকলে আমাদের জন্য সুবিধা ট্রেনের সময়সূচি ভাড়া বিরতি স্টেশন আমরা এখানে সবকিছুু জেনেছি।আপনাদের ট্রেনের যাত্রা শুভ হক আমার এই পোষ্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

'https://www.ekralife.com/p/terms.html'

comment url
Md. Golam Rasul
Md. Golam Rasul
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ব্লগ নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ইকরালাইফ হলো একটি তথ্যসমৃদ্ধ ব্লগ যেখানে অনলাইন ইনকাম,লাইফস্টাইল,তথ্য ও প্রযুক্তি সম্পকির্ত নির্ভরযোগ্য কনটেন্ট শেয়ার করা হয়।পড়াশুনা অনার্স,মাস্টার্র,(ব্যবস্থাপনা বিভাগ),রাজশাহী কলেজ,রাজশাহী।