খুলনা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা জানুন, ২০২৬
খুলনা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা জানুন,বাংলাদেশের পশ্চিমাঞ্চলীয় রেল পথের একটি গুরুত্বপূণ্য রেল পথ।এবং ব্যস্ততম রেলপথ আমরা এই পোষ্টটে জানবো খুলনা থেকে রাজশাহী ট্রেনের সময় সূচি ভাড়া এবং আরো ট্রেন বিষয়ক তথ্য।যা ট্রেনে চলাচলকারী যাত্রীদের জন্য খুবই প্রয়োজন।
খুলনা থেকে রাজশাহী গামী ট্রেনের যাত্রা দূরের পথ বিধায় আরামে যাওয়ার জন্য
আরামদায়ক পরিবহন হচ্ছে রেলপথ।ট্রেন যাত্রা ছোট বড় সবার জন্য প্রিয় জার্নি।কারন
এখানে একটু ঘুরাফেরা একটু চা বিরতি আবার ট্রেনের মধ্যে নাস্তার ব্যবস্থা আছে
এখানে নাস্তা চা কফি আরো অনেক কিছু পাওয়া যায়।
পেজ সূচিপত্রঃখুলনা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা জানুন
-
খুলনা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা জানুন
-
খুলনা থেকে রাজশাহী কোন ট্রেন চলাচল করে
-
ট্রেনের নাম,সময়সূচি ,গন্তব্য স্থান
-
খুলনা থেকে রাজশাহী চলাচলকারি আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ
-
ট্রেনের আসন অনুযায়ী ভাড়ার তালিকা
-
বিরতি স্টেশন সমূহ খুলনা টু রাজশাহী
-
কিভাবে টিকেট কাটবেন
-
কয়দিন আগে টিকেট কাটতে হবে
-
শেষ স্টেশনে(রাজশাহী) আসার পর
-
শেষ কথাঃ খুলনা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা জানুন
খুলনা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা জানুন
খুলনা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা জানুন,বাংলাদেশে খুলনা মানে
আমাদের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার এখানে রয়েছে সুন্দর বন যা বিশ্ব ঐতিহ্যবাহী
বন যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভ্রমন পিয়াসুরা আসে সুন্দরবন উপভোগ
করতে।বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের গুরুত্বপূণ্য শহর হচ্ছে খুলনা।
এবং এর রেল যোগাযোগ ব্যস্ততম রেল পথ যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত
করে থাকে।খুলনা থেকে রাজশাহী রেল পথের দৈর্ঘ্য প্রায় ২৬৮ কিলোমিটার একটি দীর্ঘতম
পথ এই পথে ট্রেন জার্নি না হলে হয়। এই পথে যাত্রী ট্রেন দুইটি চলাচল করে কপোতাক্ষ
এক্সপ্রেস এবং সাড়রদাড়ি এক্সপ্রেস।দূরের পথে ইন্টারসিটি ট্রেনে যাত্রা করা
ভালো।আমরা এবার জানবো খুলনা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচি ও ভাড়া।
খুলনা থেকে রাজশাহী কোন ট্রেন চলাচল করে
খুলনা থেকে রাজশাহী সাধারনত দুইটি ট্রেন চলাচল করে থাকে।এই দুটি ট্রেন -ই
ইন্টারসিটি বা আন্তঃনগর এক্সপ্রেস।এই গুলো ট্রেনে চরাচল করা যেমন আরাম তেমনি
ট্রেনের ভেতর সবকিছু খাবার,নামাজ পড়ার স্থান,হোটেল।আন্তঃনগর ট্রেনের ভাড়া মেইর বা
লোকাল ট্রেন থেকে একটু বেশি হলেও চলাচল করা সুবিধা এবং দুত যাওয়া যায়।আমরা এখানে
দুটি ট্রেন চলাচল করে জানলাম যার
১.কপোতাক্ষ এক্সপ্রেস-৭১৫
২.সাগরদাড়ি এক্সপ্রেস-৭৬১
এই দুটি ট্রেন নিয়মিত চলাচল করে থাকে তবে ছুটির ব্যতিত।এগুলো ট্রেনের আবার
সাপ্তাহিক বন্ধের দিন আছে।যা আমরা পরে আলোচনা করবো।
ট্রেনের নাম,সময়সূচি ,গন্তব্য স্থান
খুলনা থেকে রাজশাহী চলাচল কারী দুটো ট্রেন এর মধ্যে কপোতাক্ষ এক্সপ্র্রেস এবং
সাগরদাড়ি এক্সপ্রেস। আমরা এখন জানবো এই দুটো ট্রেন কখন খুলনা থেকে ছাড়ে এবং
রাজশাহী পৌছায় এর সময়সূচি কয়টা থেকে কয়টা শেষ গন্তব্য স্টেশন কোনটি এগুলো সবই
ট্রেন যাত্রীদের জানা দরকার।
| ট্রেনের নাম | প্রাম্ভিক স্টেশন | ছাড়ার সময় | পৌছার সময় | গন্তব্য স্থান |
|---|---|---|---|---|
| কপোতাক্ষ এক্সপ্রেস-৭১৫ | খুলনা | সকাল-০৬:৪৫ | দুপুর-১২:২০ | রাজশাহী |
| সাগরদাড়ি এক্সপ্রেস-৭৬১ | খুলনা | বিকেল-০৪:০০ | রাত-১০:০০ | রাজশাহী |
উক্ত দুটি ট্রেন নিয়মিত চলাচল করে থাকে।এই দুটো ট্রেন-ই হচ্ছে আন্তঃনগর এক্সপ্রেস
এবং দূতগামী ট্রেন।এই ট্রেনে মাত্র ৫.৩০ থেকে ৬.০০ ঘন্টার মধ্যে রাজশাহী পৌছানো
যায়।
খুলনা থেকে রাজশাহী চলাচলকারি আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ
খুলনা থেকে রাজশাহী যাত্রীবাহি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন সাধারনত সাপ্তাহিক
একদিন বন্ধ থাকে প্রায় প্রতি রুটে রেল পথে চলাচলকারি ট্রেন সাপ্তাহিক একদিন
বন্ধ থাকে।কিন্তু এটা কোনদিন বন্ধ তা থাকে আমাদের জানতে হবে।তা না জানলে অনেক
সময় দেখা যায় যেদিন বন্ধ সেদিন আমরা স্টেশনে গিয়ে বসে আছি।এই জন্য বিশেষত ট্রেন
বন্ধের দিন জানা দরকার।
| ট্রেনের নাম | সাপ্তাহিক বন্ধের দিন | কয়দিন চলাচল করে |
|---|---|---|
| কপোতাক্ষ এক্সপ্রেস-৭১৫ | শুক্রবার | ৬ দিন চলাচল করে |
| সাগরদাড়ি এক্সপ্রেস-৭৬১ | সোমবার | ৬ দিন চলাচলকরে |
সাপ্তাহিক বন্ধের দিন কোন ট্রেন চলাচল করে না।ট্রেনে চলাচল করলে ট্রেন বন্ধের দিন
আমাদের মনে রাখতে হবে।যাতে এমনটা না হয় যে,যেদিন বন্ধ সেদিন আমরা স্টেশনে গিয়ে
আমরা বসে আছি। আগে এরকম হতো তখন মোবাইল ছিল না। কিন্তু এখন মোবাইল থাকাই
মোবাইলে সব তথ্য পাওয়া যায়।
ট্রেনের আসন অনুযায়ী ভাড়ার তালিকা
একমাত্র ট্রেনের আসন অনুযায়ী ভাড়ার শ্রেণী বিন্যাস থাকে।ট্রেনের আসন যেমন তেমনি
ভাড়া কম বেশি থাকে।এখানে বিভিন্ন ধরনের সিট থাকে আপনি যেভাবে যাবেন আপনার তার উপর
নির্ভর করে। ভাড়া কম হলে সাধারন চেয়ার আর ভাড়া বেশি হলে ভালো চেয়ার পাবেন।
| আসনের ধরন | ভাড়া |
|---|---|
| শোভন | ২৬০ টাকা |
| শোভন চেয়ার | ৩১০-৩৬০ টাকা |
| প্রথম সিট | ৪১০ টাকা |
| স্নিগ্ধা | ৫২০-৬৯০ টাকা |
| এসি সিট | ৬১৫-৮২৮ টাক |
এখানে চেয়ার অনুযায়ী ভাড়া দেখানো হয়েছে।এখন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী
টিকেট কেটে যেতে পারেন।তবে এখানে বাসের তুলনায় ভাড়া অনেক কম এবং আরামদায়ক
যাত্রা।এখানে সর্বনিম্ন ভাড়া ২৬০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ৮২৮ টাকা।
বিরতি স্টেশন সমূহ খুলনা টু রাজশাহী
প্রতিটা ট্রেন যাত্রা বিরতি স্টেশন থাকে কছিু কম আর বেশি। যাত্রা বিরতির জন্য
কিছু মানুষ ওঠা নামা করে থাকে আবার কেউ চা নাস্তা খায় একটু হাটাহাটি করে
থাকে।যাত্রা বিরতি থাকলে যাত্রীদের জন্য ভালো হয় কারন একটু স্টেশনে নেমে অনেক
প্রয়োজনীয় জিনিস নেওয়া যায়।নিম্নে বিরতি স্টেশন সমূহ দেওয়া হলো।
- খুলনা(যাত্রাশুরু স্টেশন)
- যশোর
- মোবারকগঞ্জ
- কোটচাঁদপুর
- দর্শনা হাল্ট
- চুয়াডাঙ্গা
- আলমডাঙ্গা
- পোড়াদহ
- ভেড়ামারা
- পাকশী
- ঈশ্বরদী
- আজিমনগর
- আব্দুলপুর
- রাজশাহী শেষ স্টেশন।
উক্ত স্টেশন সমূহে আন্তঃনগর ট্রেন খুলনা থেকে রাজশাহী যাওয়ার সময় যাত্রা বিরতি
দেয়।এই স্টেশন সমূহ আমাদের মনে রাখলে ভালো।কারন অনেক সময় অনেক কাজে আসে।
কিভাবে টিকেট কাটবেন
অনলাইনের মাধ্যমে etiket.railway.gov.bd এর মাধ্যমে আপনি মোবাইল বা
কম্পিউটার দিয়ে আপনার প্রয়োজীয় টিকেট কাটতে পারেন।এর মাধ্যমে কাটতে আপনাকে আগে
ট্রেনের টিকেট জন্য রেজিষ্টার করতে হবে মোবাইল বা কম্পিউটারে তার পর টিকেট কাটতে
পারবেন।আবার আপনি সরাসরি স্টেশনে গিয়ে কাটতে পারেন স্টেশনে কাটলে আপনার জাতীয়
পরিচয়পত্র লাগবে।
কয়দিন আগে টিকেট কাটতে হবে
ট্রেনের টিকেট কাটতে সাধারনত ১০দিন আগে কাটতে হয়।ট্রেনের টিকেট যে কোন সময় পাওয়া
যায় না।কারন ট্রেনে জার্নি করা বাসের তুলনায় খরচ কম এবং আরামদায়ক হয়।আপনি যদি দুই
বা তিন দিন আগে টিকেট কাটতে যান তাহলে টিকেট নাও পেতে পারেন।এই জন্য ট্রেনের
টিকেট ১০ দিন আগে কাটলে ভালো।
শেষ স্টেশনে(রাজশাহী) আসার পর
রাজশাহী স্টেশনে আসার পর এখানে রাত ১০-১১ টা বাজতে পারে এই সময় আপনি শহরের যেখানে
যান না কেন আপনি রিক্সা করে যেতে পারবেন। আর যদি কোন উপজেলাতে যান তাহলে সময়
সুযোগ বুঝে যাবেন আপনি যে উপজেলায় যাবেন সেখানতার রাস্তাঘাট কোন ঝামেলা না হয়
মানে ছিনতাইয়ের ভয় না থাকে তাহলে আপনি যেতে পারেন এটা আপনার উপর নির্ভর করবে।
শেষ কথাঃ খুলনা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা জানুন
খুলনা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচি ও ভাড়া এবং বিরতি স্টেশন সহ আমরা আরো অনেক
কিছু জানতে পারলাম।এগুলো বিশেষ করে ট্রেনের যাত্রীদের জেনে রাখা ভালো এগুলো জানা
থাকলে ট্রেন যাত্রায় কোন রকম সমস্য খুব কম হবে।পোষ্টটি ভালো লাগলে আমার আরো অনেক
পোষ্ট আছে পড়তে পারেন।এই পোষ্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ নিয়মিত ইকরালাইফ ডট কম
এ সার্চ করুন এবং নতুন নতুন পোষ্ট পড়ুন। ইন্সাআল্লাহ অনেক কিছু জানতে
পারবেন।
.jpg)

.jpg)
'https://www.ekralife.com/p/terms.html'
comment url