কিসমিস ভিজিয়ে খাওয়ার উপকারিতা ও অপকারিতা জানুন,আপনারা এখানে জানবেন যে
উপকারিতা কি এবং অপকারিতা কি, কিভাবে কিসমিস খেতে হবে আর কিভাবে খেলে ভালো
হয়।কিসমিসের বহু পুষ্টিগুন রয়েছে যা অনেকে জানেন না।এই জন্য এই পোষ্ঠটি লেখা যারা
জানেন না, এবং যারা জানেন তাদের জন্য ও, যেহেতু এখানে বিশদভাবে আলোচনা করা হবে।
কিসমিস একটি শুকনো খাবার একে ভিজিয়ে অনেকে খায়।এটি রাতে ভিজিয়ে সকালে খাওয়া
যায়।এই ভিজা কিসমিস কিভাবে খেতে হবে অনেকে জানেন না।এবং এত যে পুষ্টি গুন আমরা
অনেকে জানি না।এর মধ্যে অনেক ধরনের উপাদান আছে যা আপনাদের শরীরের অনেক অংশে কাজ
করে থাকে।
পেজ সূচিপত্রঃকিসমিস ভিজিয়ে খাওয়ার উপকারিতা ও অপকারিতা জানুন
কিসমিস ভিজিয়ে খাওয়ার উপকারিতা ও অপকারিতা দুটোই এখানে আপনারা জানতে পারবেন যদি
এই পোষ্টটি মনোযোগ দিয়ে পড়েন।এটি একটি শুকনো অঙুর দিয়ে তৈরি হয়।এর মধ্যে অনেক
পুষ্টিগুন থাকে।এখানে ভিটামিন,মিনারেল,অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের জন্য
অনেক উপকার করে।অনেকে এটাকে রাতে ভিজিয়ে সকালে খালি পেটে খায়।
কিসমিসের মধ্যে যে উপাদান আছে তাতে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের কাজ করে
থাকে।এই কিসমিস আমাদের চুল থেকে শুরু করে শরীরের হাড় দাঁত,কিডনি,হার্ড,পাকস্থলি
সহ আরো অনেক অঙ্গের কার্যকারিতায় সহায়তা করে।কিসমিস এমনিতে খেতে মজা লাগে তবে
ডায়াবেটিস রোগিদের না খাওয়া ভালো।
কিসমিসের মধ্যে কি কি পুষ্টি উপাদান থাকে
কিসমিসের মধ্যে অনেক ধরনের পুষ্টি উপাদান থাকে যা আপনাদের শরীরের জন্য বেশ
উপকারি।এখানে উল্লেখ্য করা হবে যে এক কিসমিসের মধ্যে কত ধরনের পুষ্টি উপাদান
থাকে।প্রতি ১০০ গ্রাম কিসমিসের মধ্যে কি কি উপাদান থাকে এবং কত পরিমান থাকে তা
দেওয়া হলো।
ক্যালোরি-২৯৯ কিলোক্যালরি
কার্বোহাইড্রেট-৭৯ গ্রাম
ফাইবার-৩.৭
প্রোটিন-৩ গ্রাম
আয়রন
পটাসিয়াম
ক্যালসিয়াম
ম্যাগনেসিয়াম
ভিটামিন
অ্যান্টিঅক্সিডেন্ট
এই গুলো উপাদান আপনাদের শরীরের ভিভিন্ন অঙ্গের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে
থাকে।এই জন্য কিছুু কিছুু মানুষের জন্য কিসমিস খাওয়া প্রয়োজন।এতে শরীর সুস্থ
থাকবে।
রক্তশূন্যতায় কিসমিস কি উপকার করে
রক্তশূন্যতায় কিসমিস একটি অত্যন্ত উপকারি খাবার যা দ্বারা, যাদের রক্ত শরীরে কম
তাদের জন্য একটি কার্যকারি খাবার।কিসমিসের মধ্যে থাকে আয়রন,এই আয়রন শরীরে রক্ত
তৈরিতে সাহায্য করে থাকে।গর্ভবতী নারীদের রক্তের প্রয়োজন হয়, আর কিসমিসের মধ্যে
থাকে আয়রন যা শরীরে রক্ত তৈরিতে সহায়তা করে থাকে।যাদের অ্যানিমিয়া রোগের সমস্য
আছে তাদের জন্য খুবই প্রয়োজন।এটি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এবং শরীরের
দূর্বলতা কমায়।
হজম শক্তি বৃদ্ধিতে কিসমিস কেন খাবেন
হজম শক্তি বৃদ্ধিতে কিসমিসের জুরি নেই।কিসমিস ভিজিয়ে খেলে উপকার বেশি কারন ভিজিয়ে
রাখা কিসমিসের মধ্যে ডায়টোরি ফাইবার থাকে এই ডায়েটারি ফাইবার আমাদের হজম শক্তি
বৃদ্ধিতে যেমন সহায়তা করে তেমনি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে থাকে।যাদের
কোষ্ঠকাঠিন্যের সমস্য আছে তাদের কিসমিস খেলে ভালো হয়, আবার যাদের পেটের হজম শক্তি
কম তাদের কিসমিস খেতে হবে।
হৃদযন্ত্রের জন্য কেন কিসমিস খাবেন
মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূন্য অঙ্গ হচ্ছে হার্ড যার বিট বন্ধ হলে মানুষ সহ
সকল প্রাণী মৃত্য বরণ করে।এই জন্য আমাদের হৃদযন্ত্র ভালো রাখতে হবে।এই হৃদযন্ত্র
ভালো রাখতে ছোট একটি খাবার হচ্ছে কিসমিস যার দ্বারা আমাদের হৃদযন্ত্রের
কার্যকারিতা ঠিক থাকে।কিসমিসের মধ্যে থাকা পটাসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট
এই উপাদান আমাদের হৃদযন্ত্রের জন্য ভালো।
এই উপাদান শরীরের রক্তের চাপকে নিয়ন্ত্রন করে।শরীরের নার্ভের বা সিরার মধ্যে জমে থাকা চর্বি কমাতে সহায়তা করে।শরীরের খারাপ কোলেস্টোরেল কমায় এবং ভালো কোলেস্টোরেল
বাড়াতে সহায়তা করে।এতে আপনার হৃদরোগের ঝুকি অনেক মাত্রায় কমে যায়। এই জন্য যাদের
হৃদরোগের সমস্য আছে তারা প্রতিদিন সকালে খালি পেটে কিসমিস খেতে পারেন।
কিভাবে ওজন নিয়ন্ত্রন হবে কিসমিস খেয়ে
কিসমিস খেয়ে শরীরের অতিরিক্ত ওজন কমানো যায়।যে কোন মানুষের ওজন বেড়ে গেলে বিভিন্ন
রকমের রোগ সহ অনেক সমস্যা দেখা যায়।এই সমস্য থেকে সমাধানের একমাত্র সমাধান হচ্ছে
কিসমিস খাওয়া।কিসমিস রাতে ভিজিয়ে সকালে খালি পেটে খেলে ওজন আস্তে আস্তে
নিয়ন্ত্রনে আসবে।ভেজানো কিসমিসে থাকে ফাইবার যা খেলে পেটে দীর্ঘক্ষণ থাকে এবং
খিদে কম লাগে এতে বেশি কোন কিছু খাওয়ার প্রয়োজন পরে না।কম খাওয়াতে ওজন ধীরে ধীরে
কমতে থাকে।
ত্বকের জন্য কিসমিস কি হয়
ভিজানো কিসমিসে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা দ্বারা আমাদের ত্বকের উজ্জলতা বাড়ে
এবং ত্বককে বাধ্যক্যের ছাপ থেকে রক্ষা করে অর্থাৎ ত্বক কুচকানো থেকে রক্ষা করে।ত্বকে
যে একটা কুচকানো ভাব থাকে তা কিসমিস খেলে কুচকানো হতে দেরি হয়।ত্বককে করে সতেজ এবং
বাধ্যক্যের ভাব থেকে রক্ষা করে, যুবকের ত্বকের চামড়ার মত করে।
চুলের জন্য কিসমিস খেলে কি হয়
চুলের জন্য কিসমিস অনেক উপকারি।চুলকে করে সিল্কি এবং মজবুত কিসমিস খেলে চুলের
গোড়া মজবুত হয়।চুল করে ঘন লম্বা সিল্কি এবং মজবুত।কিসমিসে যে উপাদান থাকে যেমন
আয়রন ভিটামিন যা চুলের জন্য কার্যকরি ভূমিকা পালন করে থাকে।যাদের চুল বেশি
পড়ে,চুলের ঘনত্ব কম, লম্বা কম, তাদের কিসমিস রাতে ভিজিয়ে সকালে খালি পেটে
খালে ভালো।
শরীরে শক্তি যোগাতে কিসমিস
মানুষের শরীর সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায়।রাতে একটু ঘুমিয়ে বিশ্রাম
নেই।কিন্তু কিসমিস খেলে সারাদিনের ক্লান্তির অনুভব একটু কম মনে হয়।প্রতিদিন
কিসমিস খাওয়া ভালো কিন্তু পরিমান মত খেতে হবে।বেশি খেলে আবার পেটে সমস্যা হতে
পারে।কিসমিস খেলে আপনাদের শরীরের দূর্বলতা কমায়,শরীরকে কর্মক্ষম রাখে,শরীরের গঠন
ঠিক রাখে,ক্লান্তি, কাজ করার পরও ক্লান্তি কম লাগে।
শরীরের হাড়কে মজবুত করে
কিসমিসের মধ্যে থাকে ক্যালসিয়াম এবং বোরন যা দ্বারা শরীরের হাড়কে করে মজবুত এবং
ক্যালসিয়ামের ঘাটতি কমায়।বিশেষ করে বুড়ো বয়সে প্রতিদিন কিসমিস খাওয়া ভালো কারন এই
সময় শরীরের হাড় সব দূর্বল হয়ে পড়ে।কোথাও একটু পরে গেলে হাড় ভেঙ্গে যায়।এই সময়
ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় এই জন্য কিসমিস খেলে অনেকটা ক্যালসিয়ামের ঘাটতি পূরন
হয়, যা বয়স্কদের জন্য উপকারি।
লিভারের জন্য কিসমিস
আমাদের শরীরের লিভারের জন্য কিসমিস অনেক উপকারি।ভিজানো কিসমিস খেলে লভিারের
বিষাক্ত পদার্থকে বের করতে সহায়তা করে থাকে।কিসমিস রাতে ভিজিয়ে সকালে খেতে হবে
তাহলে ভালো কাজ করবে।অনেকে সিগারেট খান তাদের জন্য এই কিসমিস খাওয়া ভালো।যারা
সিগারেট খায় তাদের লিভার ফুসফুস নষ্ট হতে থাকে তাই কিসমিস খাওয়া তাদের জন্য
উপকারি।
মানুষের শরীরে বিভিন্ন সময় বিভিন্ন রোগ বাসা বাঁধে কিন্তু কিসমিস খেলে এই সমস্ত
রোগসমূহ থেকে বাঁচা যায়।ঠান্ডা,জ্বর সর্দি কাশি,আরো বিভিন্ন ধরনের অসুখে কিসমিস
অত্যান্ত উপকারি খাদ্য যা খেলে ছোট থেকে বড় সবার জন্য উপকারি।তবে ছোট বড় যে খান
না কেন, খেতে হবে পরিমান মত তাহলে আপনার কাজে আসবে।
কিসমিস কিভাবে খাবেন
সবচেয়ে ভালো উপায় হচ্ছে রাতে ভিজিয়ে রেখে সকালে খাওয়া।আপনি রাতে ১০-১২টি কিসমিস
একটি গ্লাসে ভিজিয়ে রাখুন এবং এটাকে সকালে খালি পেটে খেয়ে নিন, এর সাথে কিসমিসের
পানি খেতে পারেন।এভাবে প্রতিদিন খেলে শরীরের জন্য উপকার হবে।কিসমিস ভিজিয়ে
খেলে ভালো ফল পাওয়া যায়।কিসমিস পানিতে ভিজানোর আগে এটাকে ভালোভাবে ধুয়ে নিন তারপর
একটা গ্লাসে ভিজাবেন।
যাদের জন্য কিসমিস খাওয়া জরুরী
কিসমিস সবাই খেতে পারেন তবে পরিমান মত কিন্তু ডায়াবেটিস রোগিদের না খাওয়া
ভালো।সবার জন্য কিসমিস উপকার তবে যাদের জন্য বেশি প্রয়োজন তাদের সমস্যা এখানে
উল্লেখ্য করা হলো।
দূর্বল ব্যাক্তিদের জন্য কিসমিস
রক্তসল্পতা যাদের শরীরে রক্ত কম।
যাদের খাবার হজমে সমস্যা আছে।
ত্বকের সমস্যা যাদের আছে।
চুল পড়া ব্যাক্তিদের জন্য যাদের চুলের গোড়া দূর্বল।
হাড় বা দাঁতের সমস্যা।
চোখে কম দেখেন।
কিসমিস বেশি খেলে যে সমস্যা হয়
যে কোন কিছু অতিরিক্ত খাওয়া ভালো না।তেমনি বেশি কিসমিস খাওয়া যাবে না।বেশি খেলে
বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যা এখানে দেওয়া হলো।
বমি হতে পারে।
ওজন বেড়ে যাবে।
ডায়াবেটিস রোগিরা খাবেন না।
পেট ব্যাথা করতে পারে।
পেটে গ্যাস্টিক এর সমস্যা হবে।
ডায়রিয়া হবে।
অ্যালার্জি বাড়তে পারে।
ত্বকে চুলকানি হতে পারে।
দাঁতের সমস্যা হতে পারে কারন কিসমিস মিষ্টি দাঁতে লেগে থাকলে দাঁতে পোকা
হবে।এটি খাওয়ার পরে কুলি করতে হবে।
কিসমিস ভিজিয়ে কেন খাবেন
কিসমিস ভিজিয়ে খাওয়া ভালো।কারন এতে শরীরের জন্য অনেক উপকার করে।ভিজিয়ে খেলে অনেক
ধরনের সমস্যা থেকে বাঁচা যায়। চলুন তাহলে দেখা যাক।
ভিজিয়ে খেলে সহজে পুষ্টি পাওয়া যায়্
দূত হজম হয়।
চিনির পরিমান কমে যায়।
পেটে গিয়ে দূত কাজ করে।
কখন কিসমিস খেলে ভালো হয়,সবচেয়ে ভালো সময় হচ্ছে রাতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে
খাওয়া।ব্যাম করার আগে খাওয়া ।অথবা সকালে নাস্তার সাথে খেতে পারেন।
শেষ কথাঃকিসমিস ভিজিয়ে খাওয়ার উপকারিতা ও অপকারিতা জানুন
কিসমিস ভিজিয়ে খাওয়ার উপকারিতা ও অপকারিতা বিষয়ে আমরা এখানে অনেক কিছু জানলাম
এখন থেকে নিয়মিত কিসমিস খাবো, এবং শরীর সুস্থ রাখবো।উপরোক্ত আলোচনায় কিসমিসের
বিস্তারিত সবকিছুু উল্লেখ্য করা হয়েছে।যা আমাদের শরীরের জন্য অত্যন্ত দরকার।এখন
আপনি আপনার সমস্যার জন্য কিসমিস খাবেন এবং অপরকে জানাতে সহায়তা করতে পারেন।
কিসমিস খান সুস্থ থাকুন, পরিমান মত কিসমিস খেলে ক্ষতি নেই।পোষ্টটি ভালো লাগলে আমার আরো অনেক পোষ্ট আছে পড়তে পারেন।এই পোষ্টটি পড়ার জন্য
অসংখ্য ধন্যবাদ নিয়মিত ইকরালাইফ ডট কম এ সার্চ করুন এবং নতুন নতুন পোষ্ট পড়ুন।
ইন্সাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন।
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ব্লগ নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ইকরালাইফ হলো একটি তথ্যসমৃদ্ধ ব্লগ যেখানে অনলাইন ইনকাম,লাইফস্টাইল,তথ্য ও প্রযুক্তি সম্পকির্ত নির্ভরযোগ্য কনটেন্ট শেয়ার করা হয়।পড়াশুনা অনার্স,মাস্টার্র,(ব্যবস্থাপনা বিভাগ),রাজশাহী কলেজ,রাজশাহী।
'https://www.ekralife.com/p/terms.html'
comment url