পালং শাকের উপকারিতা, অপকারিতা ও পুষ্টিগুণ

পালং শাকের উপকারিতা, অপকারিতা ও পুষ্টিগুণ আমাদের জানা দরকার আপনারা অনেকে জানেন  না যে পালং শাকের মধ্যে এত পুষ্টিগুন এবং উপকারিতা রয়েছে।তবে সব কিছুর একটি অপকারিতা রয়েছে তাও আপনাদের জানা প্রয়োজন। কারন সব কিছু জানা থাকলে আপনি নিঃসন্দেহে খেতে পারবেন।পালং শাক শুধু সিজনের সময় পাওয়া যায় তাই এটি খেয়ে কাজে লাগাতে হবে।

টাটকা পালং শাক শীতকালিন শবজি এটি দেখে খেতে ইচ্ছে করে।এখানে আমরা আলোচনা করবো যে এর কি কি পুষ্টিগুন এবং উপকারিতা অপকারিতা রয়েছে এটি খেলে কি হয়।প্রতিটি শবজির মধ্যে যে কত ধরনের ভিটামিন আছে তা আমরা অনেকে জানি না জানলে অনেকে সব ধরনের শাক সবজি খেতো।

পেজ সূচিপত্রঃপালং শাকের উপকারিতা, অপকারিতা ও পুষ্টিগুণ

    পালং শাকের উপকারিতা, অপকারিতা ও পুষ্টিগুণ

    পালং শাকের উপকারিতা, অপকারিতা ও পুষ্টিগুণ অনেক যা আমাদের জানা দরকার।এর উপকারিতা এবং পুষ্টিগুন আপনাদের জানা দরকার এই জন্য এই পোষ্টটি লেখা এর উপকার এত যে মানুষের শরীরের জন্য অনেক রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।এর জন্য আমাদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ থেকে আমরা রক্ষা পায়।

    আরো পড়ুনঃ শসা খাওয়ার ১৫টি উপকারিতা 

    পালং শাক শুধু শাক নয় এটি আমাদের শরীরের অনেক উপকার করে থাকে।এটি হৃদরোগ,কিডনিরোগ,ত্বক,এবং চুল সহ আরো অনেক অঙ্গের জন্য পুষ্টি সরবরাহ করে থাকে।এটি ডায়েট ফুডের মত কাজ করে থাকে এই শাক অনেকে প্রতি নিয়মিত পরিমান মত খায় কারন এটি ওজন কসাতে সহায়তা করে থাকে।

    প্রতি ১০০ গ্রাম পালং শাকে যে পরিমান পুষ্টিগুন থাকে

    একটি পালং শাকে অনেক ধরনের পুষ্টিগুন এবং ভিটামিন আছে যা আমাদের শরীরের জন্য রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে অনকে কাজ করে।চলুন তাহলে দেখা যাক প্রতি ১০০ গ্রাম পালং শাকে কত গ্রাম কি কি থাকে।

    • ক্যালরি-২৩ কিলোক্যালরি 
    • প্রোটিন-২.৯ গ্রাম
    • কাবোর্হাইড্রেট-৩.৬
    • ফাইবার-২.২ গ্রাম
    • ভিটামিন এ-
    • ভিটামিন সি-২৮.১
    • আয়রন-২.৭ গ্রাম
    • ক্যালসিয়াম-৯৯ গ্রাম
    • ম্যাগনেসিয়াম-৭৯ গ্রাম

    এখানে পালং শাকে অনেক উপাদান আছে যা খেলে আমাদের  শরীরের জন্য অনেক উপকারি।এবং শরীর ভালো পুষ্টি পাবে যা অনেক ধরনের  রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াবে।এখন আমরা এখানে পালং শাকের উপকারিতা বিষয়ে জানবো।

    রক্তস্বল্পতা দূর করে

    পালং শাকে যে উপাদান থাকে তাতে শরীরের রক্তস্বল্পতা দূর করতে সহায়তা করে।পালং শাকে থাকে আয়রন এতে রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে।এই শাক গর্ভবতী নারীরা খেলে তাদের রক্তের হিমোগ্লোবিন বাড়বে এবং রক্ত স্বল্পতা দূর হবে।

    চোখের দৃষ্টি ভালো রাখতে পালং শাক

    চোখের দৃষ্টি ভালো রাখতে পালং শাক অগ্রনী ভূমিকা পালন করে।পালং শাকের মধ্যে ভিটামিন এ এবং লুটিন আছ যা চোখের দৃষ্টিশক্তি এটা সিজনাল সবজি যা এবং খেতে ভালো সিজনাল সবজি বছরে শীতের সময় পাওয়া যায়।শীতের সময় পাওয়া গেলে খেতে হবে।

    রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে

    পালং শাক রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে থাকে।পালং শাকের মধ্যে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের  রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা না থাকলে ঘন ঘন অসুখ বিসুখ লেগে থাকে এবং শরীরের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়।

    আরো পড়ুনঃ স্ট্রবেরি খাওয়ার উপকারিতা ও অপকারিতা বিস্তারিত জানুন

    শরীরের হাড় মজবুত করতে

    আমাদের শরীরের হাড় মজবুত করতে পালং শাক বেশ ভালো উপকার করে।এই শাকের মধ্যে থাকা ক্যালসিয়াম এবং ভিটামিন কে যা আমাদের হাড় শক্তিশালী রাখতে সাহায্য করে।বর্তমান সময়ে ৪০ বা ৫০ বছর বয়স পার হলে মানুষের শরীরের হাড় দূর্বল হয়ে যায় এবং কোথাও পরে গেলে বা লাগলে সহজে ভেঙ্গে যায় এই জন্য প্রাকৃতিক শাক সবজি থেকে পুষ্টি নেওয়া ভালো।

    ওজন কমাতে পালং শাক

    শরীরের ওজন কমাতে পালং শাক খাওয়া ভালো কারন যারা মোটা বেশি বা মেদ আছে তাদের  জন্য পালং শাক খেলে ভালো।পালং শাকের মধ্যে ক্যালরি কম থাকে এবং ফাইবার থাকায় এটি পেটে বেশিক্ষন থাকে এবং খিদে কম লাগে বিধায় ওজন ধীরে ধীরে কমতে থাকে।

    হজমশক্তি বাড়াতে পালং শাক

    পালং শাক শুধু খাওয়ার জন্য নয় এটি অনেক ওষুধীগুন রয়েছে এতে অনেক ধরনের উপাদান রয়েছে যা আমাদের শরীরের অনেক উপকার করে।হজমের জন্য রয়েছে এতে ফাইবার এটি মূলত আমাদের হজম শক্তি বাড়াতে এবং কোষ্ঠাঠিন্য দূর করতে সহায়তা করে থাকে।

    হৃদরোগিদের জন্য পালং শাক

    পালং শাক আমদের হৃদরোগের জন্য কাজ করে থাকে।এটি বেশি পারিমানে খাওয়া যাবে না নিয়মিত পরিমান মত খেতে হবে তাহলে হৃদরোগের জন্য ভালো।পালং শাকে থাকে নাইট্রেট যা আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রনে কাজ করে।হৃদযন্ত্রকে ঠিক রাখতে সহায়তা করে।বর্তমানে অনেক মানুষ হৃদরোগে ভুগছেন এই জন্য খাবারের চার্ট আমাদের এমন কিছৃ কিছু খাবার রাখতে হবে যাতে হৃদরোগের কোন সমস্যা না হয়।

    আরো পড়ুনঃ বুক ধড়ফড় দূর করার ঘরোয়া উপায়

    চুল এবং ত্বকের জন্য পালং শাক

    আমাদের চুল এবং ত্বকের জন্য পালং শাক উপকারি এটি খেলে চুলের গোড়া মজবুত হয় এবং মসৃন হয়।আবার ত্বকের জন্য ভালো উপকারি।এটি ত্বককে করে মসৃন এবং কমল।পালং শাকের মধ্যে রয়েছে ভিটামিন এ,ভিটামিন সি যা চুল এবং ত্বকের জন্য  উপকারি।

    ডায়াবেটিস এর জন্য পালং শাক

    পালং শাক ডায়াবেটিস রোগিদের জন্য ভালো উপকার করে।এটি খেলে শরীরের রক্তের শর্করার মাত্রা কমাতে সহায়তা করে এবং রক্তে শর্করার মাত্রা কমায়।তাই সিজনের সময় পালং শাক খেতে হবে যাতে ডায়াবেটিস কিছুটা নিয়ন্ত্রনে থাকে।কারন বর্তমানে অনেকে আছেন যারা দৈনিক ব্যাম করার  বা হাটার সময় পান না।এই জন্য পালং শাক খেলে কিছুটা ডায়েট হবে।

    ক্যান্সার প্রতিরোধে পালং শাক

    পালং শাক এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যাান্সার প্রতিরোধে সহায়তা করে থাকে।যারা ক্যান্সারের রোগি তাদের জন্য পালং শাক খাওয়া ভালো।কারো ক্যান্সার হলে এই শাক খেতে পারেন আবার ক্যান্সার না হলে তাও খাওয়া ভালো যদি ক্যান্সারের কোন কোষ শরীরের  থাকে তাহলে তা প্রতিরোধ হবে।

    পালং শাক বেশি খেলে যা হয়

    যে কোন কিছু বেশি খেলে সমস্যা হবে এটা স্বাভাবিক ব্যাপার।তেমনি পালং শাক বেশি খেলে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়।এখানে আমরা আলোচনা করবো যে পালং শাক খেলে কি কি সমস্যা হতে পারে।

    • কিডনিতে পাথরের ঝুকি হতে পারে।এই জন্য পালং শাক খেলে পরিমান মত খেতে হবে।
    • পেটে গ্যাস হতে পারে বেশি খেলে।
    • নিয়মিত বেশি খেলে শরীরের রক্ত পাতলা হতে পারে।
    • কারো যদি অ্যালার্জি থাকে তাহলে পালং শাক বেশি না খাওয়া ভালাে।
    • পালং শাকে আয়রনের পরিমান বেশি আছে এই জন্য পালং শাক বেশি খাওয়া যাবে না।

    যারা পালং শাক খাবেন না

    পালং শাক শুধু খেলে হবে না।এর কিছু বিপরিদ প্রতিক্রিয়া আছে এই জন্য বুঝে শুনে খেতে হবে।সব কিছুর একটি বিপরিত পতিক্রিয়া আছে।এর যেমন উপকারিতা আছে তেমনি কিছু অপকারিতা আছে।
    • কিডনি রোগি পালং শাক খাবেন না।
    • কিডনিতে যাদের পাথর আছে তারা পালং শাক খাবেন না।
    • যাদের শরীরের রক্ত পাতলা তারা পালং শাক খাবেন না।
    • যাদের অ্যালার্জির পরিমান বেশি।

    পালং শাক যারা খাবেন তাদের জন্য কিছু প্রশ্ন উত্তর

    এখানে উল্লেখ্য করা হবে।কারন অনেকের মনে বহু ধরনের প্রশ্ন আসে যা কাকে প্রশ্ন করবেন তা বুঝতে পারেন না এই কারনে এখানে কিছু প্রশ্ন এবং উত্তর দেওয়া হলো।

    প্রশ্ন:পালং শাক কি প্রতিদিন খাওয়া যাবে?
    উত্তর: না প্রতিদিন খাওয়া যাবে তবে পরিমান মত খেতে হবে।

    প্রশ্ন:রান্না করে খেতে হবে না কি সেদ্ধ করে খেলে ভালো?
    উত্তর:রান্না করে খেতে হবে।

    প্রশ্ন:পালং শাক কি ওজন কমায়?
    উত্তর:হ্যাঁ পালং শাক নিয়মিত এবং পরিমান মত খেলে ওজন কমাতে সাহায্য করে।

    প্রশ্ন:ডায়াবটেিস রোগিদের জন্য কি পালং শাক?
    উত্তর:খেতে পারবে তবে পরিমান মত।

    প্রশ্ন:হৃদরোগিদের পালং শাক খাওয়া যাবে?
    উত্তর:খাওয়া যাবে।

    শেষ কথাঃপালং শাকের উপকারিতা, অপকারিতা ও পুষ্টিগুণ

    পালং শাকের উপকারিতা, অপকারিতা ও পুষ্টিগুণ এখানে আপনারা এই পোষ্টটি পড়ে অনেক কিছু জানতে পারলেন পালং শাক বিষয়ে।যা আমাদের জানা প্রয়োজন। আমরা অনেক শাক সবজির পুষ্টিগুন এবং উপকারিতা এবং অপকারিতা জানি না।এটা আমাদের জানা দরকার কারন আমরা অনেক শাক সবজি খায় না জেনে।এতে কি হয় অনেক সময় অনেক রোগ বেশি হয়ে যায়।

    পোষ্টটি ভালো লাগলে আমার আরো অনেক পোষ্ট আছে পড়তে পারেন।এই পোষ্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ নিয়মিত ইকরালাইফ ডট কম এ সার্চ করুন এবং নতুন নতুন পোষ্ট পড়ুন। ইন্সাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন।



    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    'https://www.ekralife.com/p/terms.html'

    comment url
    Md. Golam Rasul
    Md. Golam Rasul
    একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ব্লগ নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ইকরালাইফ হলো একটি তথ্যসমৃদ্ধ ব্লগ যেখানে অনলাইন ইনকাম,লাইফস্টাইল,তথ্য ও প্রযুক্তি সম্পকির্ত নির্ভরযোগ্য কনটেন্ট শেয়ার করা হয়।পড়াশুনা অনার্স,মাস্টার্র,(ব্যবস্থাপনা বিভাগ),রাজশাহী কলেজ,রাজশাহী।