শসা খাওয়ার ১৫টি উপকারিতা

শসা খাওয়ার ১৫টি উপকারিতা,এখানে শসার স্বাস্থ্য উপকারিতা সহ শসার পুষ্টিগুন,খাওয়ার নিয়ম,এবং গুরুত্বপূণ্য উপকারিতা সমূহ আলোচনা করা হবে।আলোচনায় থাকবে শসার দ্বারা ওজন কমানো,ত্বকের যত্নে,চুলে যত্নে শসা যেভাবে কাজ করে তার সব কিছু আলোচনা করা হবে।শসার এত পুষ্টিগুন তা আমরা অনেকে জানি না।

শসার যে এত পুষ্টিগুন তা আমাদের দৈনন্দিন জীবনে শসা খাওয়া প্রয়োজন।কারন শসা খেলে কোন ক্ষতি নেই এর মধ্যে রয়েছে ৯৫% পানি আর ৫% অন্যন্য উপাদান যার জন্য যেকোন মানুষ এটি খেতে পারবে।আবার ছোট বাচ্চাদে একটু কম খেতে দিতে হবে যেন ঠান্ডা না লাগে।

পেজ সূচিপত্রঃশসা খাওয়ার ১৫টি উপকারিতা 

শসা খাওয়ার ১৫টি উপকারিতা 

শসা খাওয়ার ১৫টি উপকারিতা আমরা এখানে জানবো।এটি একটি ছোট সবজি হিসেবে এর গুনাগুন অনেক এবং কোন ক্ষতি নেই।দামে কম যে কোন জায়গায় বহন করে নিতে পারবেন এবং খেতে পারবেন কোন রান্না করার ঝামেলা নেই।শসা একটি পুষ্টিকর এবং স্বাস্থ্যর জন্য পারফেট খাবার এটা অনেকে ডায়েটের জন্য খাবার রুটিং এ রাখে।


এটি খেলে গরমের দিনে পিপাসা মেটে এবং খেলে পেট ভরে।আর কোন কিছু না খেলে চলবে।এটি পানির মত শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে।এতে রয়েছে ভিটামিন এ,সি,কে, আরো অনেক উপাদান যা আমাদের শরীরের জন্য অনেক উপকারি।শসা এমন একটি খাদ্য যা আপনি যদি মনে করেন তাহলে এটি খেয়ে সারাদিন থাকতে পারেন।

শরীর ঠান্ডা রাখে এবংহাইড্রেট রাখে

শসা একটি অত্যন্ত পুষ্টিকর সবজি আর শরীরের পানি শূণ্যতা কমাতে সহায়তা করে থাকে।গরমের সময় বেশি বেশি শসা খাওয়া ভালো কারন গরমের সময় শরীর থেকে প্রচুর পরিমানে ঘাম বের হয়।শসা শরীরের পানি শূণ্যতা কমাতে সহায়তা করে।গরমের সময় অনেকে আমরা ভ্রমনের জন্য বিভিন্ন জায়গায় বেড়াতে যায় তখন বিভিন্ন ফেরিওয়ালা শসা বিক্রি করে তাদের কাছ থেকে নিয়ে আমরা খায়।

ওজন কমাতে শসা সহায়তা করে

বিশেষ করে যাদের ওজন বেশি তাদের জন্য শসা খাওয়া ভালো।শসা খেলে ওজন ধীরে ধীরে কমতে থাকে।কারন শসার মধ্যে রয়েছে ফাইবার আর ক্যালরি যেখানে ক্যালরির পরিমান থাকে কম।শসা খেলে দীর্ঘক্ষণ শসা পেটে থাকে বলে বেশি কিছু খেতে হয় না এই জন্য শরীর ডায়েটের মধ্যে থাকে আর ওজন কমে।

১০০ গ্রাম শসায় যে পরিমান পুষ্টিগুন থাকে

শসা এমন একটি সবজি যার মধ্যে ৯৫% পানি থাকে।এই জন্য এটা ডায়েটের জন্য খুবই উপকারি এবং অনেকে ডায়েটের জন্য শসা খায়।এটা খেলে দীর্ঘক্ষন পেট ভরা থাকে খিদে কম লাগে।যাইহোক নিম্নে শসার যে কি কি উপাদান রয়েছে তা দেওয়া হলো।

ক্যালরি- ১৬-ক্যালরি

পানি-৯৫%

ভিটামিন-সি-৩%

ভিটামিন-কে-১৬%

পটাসিয়াম-১৪৭ মিলিগ্রাম

ম্যাগনেসিয়াম-১৩ মিলিগ্রাম

ফাইবার-০.৪ গ্রাম

এর মধ্যে পানির পরিমান বেশি থাকলে ও অন্যন্য উপাদান শরীরের জন্য শক্তি যোগাতে আমাদের নিত্যদিন প্রয়োজন।

হজম শক্তি বাড়াতে শসা 

আমাদের হজম শক্তি বাড়াতে শসার তুলনা নেই।হজম শক্তি ভালো থাকেলে আমাদের শরীরের সব কিছু ভালো থাকে।এতে কোষ্ঠকাঠিন্য কম হয় শসা কোষ্ঠকাঠিন্য এর জন্য ভালো কাজ করে।শরীরে কোষ্ঠকাঠিন্য হলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় এবং এ থেকে বড় ধরনের সমস্যা হয় পাইলস্ হতে পারে।হজম শক্তি ঠিক থাকলে আপনারা যা খান তাতে সম্পূন্য পুষ্টি উপাদান ভালো পাওয়া যায়।

আরো পড়ুনঃ তুলসী পাতার উপকারিতা ও অপকারিতা দেখুন বিস্তারিত

ত্বক এবং চুলের জন্য শসা

আমাদের ত্বক এবং চুলের জন্য শসা খাওয় খুবই ভালো।এটি খেলে আপনাদের ত্বক এবং চুলের উজ্জলতা বাড়ে।শসার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক এবং চুলের জন্য কাজ করে।মানুষের ৫০ বছর পার হলে ত্বক কুচকে যাওয়া শুরু করে আপনি যদি শসা খান তাহলে ত্বক কুচকানো ভাব কমবে এবং ত্বক হবে মসৃন এবং উজ্জল।

চোখের জন্য শসা 

শসার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের জন্য জোতি ঠিক রাখতে সহায়তা করে।আবার শসা কেটে চোখের উপরে রাখলে চোখের ক্লান্তি দূর করে।বিউটিপারলার এ মানুষের চোখের উপর শসা রাখে আবার শসা কেটে মুখে লোশনের মত দেয়।

হৃদরোগের জন্য শসা উপকারি

হৃদরোগিদের জন্য শসা একটি অনেক উপকারি সবজি।এটির মধ্যে থাকা পটাসিয়াম শরীরের রক্তচাপ নিয়ন্ত্রন করে থাকে।শসার মধ্যে ক্যালরি কম থাকায় শরীরে চর্বি জমে না।এতে রক্ত চলাচল ঠিক থাকে এবং রক্তচাপ নিয়ন্ত্রনে থাকে।এইজন্য শসা সারা বছর পাওয়া যায় আবার শসা খেলে কোন ক্ষতি নেই বরং শররিের পানির চাহিদা মেটায়।

শসা খেলে শরীরের টক্সিন দূর হয়

শসা খেলে শরীরের বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে।যেহেতু শসার মধ্যে ৯৫% পানি থাকে আমরা যে প্রতিদিন কত কিছু খায় এতে আমাদের শরীরে অনেক ধরনের বিষাক্ত টক্সিন জমা হয় কিন্তু শসা নিয়মিত খেলে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে শসা সহায়তা করে।এবং শরীর থাকে সুস্থ,আর শরীরের জন্য শসা ডায়েটের কাজ করে।

ক্যান্সার প্রতিরোধে শসা

শরীরে ক্যান্সার কোষ প্রতিরোধে শসা সহায়তা করে থাকে।এর মধ্যে ক্যান্সার প্রতিরোধক কিছু উপাদান আছে যা দ্বারা শরীরের ক্যান্সার প্রতিরোধ করে।শসার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ক্যান্সারের কোষ মেরে ফেলে শরীরকে ক্যান্সার থেকে মুক্ত রাখতে সহায়তা করে থাকে।আমরা অনেকে জানি না যে শসা খেলে ক্যান্সার রোগের উপকারিতা পাওয়া যায়।

আরো পড়ুনঃ সজনে ডাঁটার পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা অপকারিতা

হাড় মজবুত রাখতে শসা সাহায্য করে

শসায় থাকায় ভিটামিন কে যা শরীরের হাড়কে মজবুত রাখতে সহায়তা করে থাকে।শসা প্রতিনিয়মিত খেলে শরীরের হাড় মহবুত করে।প্রতিদিন ২-৩টি ভালো শসা খেতে হবে তাহলে আমাদের শরীরের জন্য বেশ উপকারি। 

আরো কিছু চমৎকার শসার উপকারি তথ্য

শসা শুধু খাওয়ার জন্য সবজি নয় বরং এটি আমাদের শরীরেরজন্য অনেক কার্যকরী একটি শসার যে এক গুন তা আমরা অনেকে জানতাম না।চলূন তাহলে শসার আরো পুষ্টিগুন জানা যাক।

  • ডায়াবেটিস নিয়ন্ত্রন করে।
  • শসা খেলে মুখের দূর্গন্ধ দূর করে।
  • কিডনি সুস্থ রাখে।
  • রক্তচাপ নিয়ন্ত্রন করে।
  • শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়

শসা খাওয়ার নিয়ম,অপকারিতা,ওজন কমানোর জন্য খাবেন

শসা শুধু খেলে হবে না এটা নিয়ম মত খেতে হবে এবং পরিমান মত খেতে হবে।আমরা এখানে আলোচনা করবো আপনি শসা কিভাবে খাবেন এবং দিনে কয়টি শসা খাওয়া যায় বেশি খেলে কি হয়।

শসা খাওয়ার নিয়ম:

  • বাজার থেকে ভালো শসা কিনে ভালোভাবে পরিষ্কার করে খেতে হবে
  • সকালে বা বিকেলে খাবেন কিন্তু পরিমান মত খেতে হবে।
  • সালাদ করে খেতে পারেন এভাবে খেলে ভালো।
  • দিনে ১বা ২টি শসা খেতে পারেন।

শসা খাওয়ার অপকারিতা অতিরিক্ত খেলে:

  • বেশি খেলে পেটে ফেঁপে যেতে পারে।
  • অ্যালার্জি হতে পারে বেশি খেলে।
  • হজমে সমস্যা হতে পারে।
  • বমি হতে হতে পারে।

ওজন কমানোর জন্য কিভাবে খাবেন:

  • সকালে খালি পেটে ১ বা ২টি শসা খেতে পারেন।
  • শসা সালাদ করে খাবেন।
  • শসা,লেবু,পুদিনা পাতার ডিটক্স করে খেতে পারেন।
  • হালকা ঝাল দিয়ে খেতে পারেন যদি সমস্য না হয়।

শসা যারা খাবেন তাদের জন্য কিছু প্রশ্ন উত্তর

ডায়েটের জন্য বা ওজন কমাতে অথবা কিখাবে খাবেন বুঝতে না পারলে মনে অনেক ধরনের প্রশ্ন আসে যা ।এখানে আলোচনা হবে।

প্রশ্ন:শসা কি প্রতিদিন খাওয়া যাবে?

উত্তর:হ্যাঁ কোন সমস্যা হলে ১ বা ২দিন পর পর খেতে পারেন।

প্রশ্ন:সকালে খালি পেটে খাওয়া যাবে?

উত্তর:খাওয়া যাবে।

প্রশ্ন:শসা খেলে কি ওজন কমে?

উত্তর:নিয়মিত খেলে কমে।

প্রশ্ন: কোন সময় খেলে ভালো?

উত্তর:সকালে বা বিকেলে সালাদ হিসেবে খেলে সবচেয়ে ভালো।

প্রশ্ন:ডায়াবেটিস রোগিরা কি খেতে পারবে?

উত্তর:খেতে পারেন পরিমান মত।

শেষ কথাঃশসা খাওয়ার ১৫টি উপকারিতা 

শসা খাওয়ার ১৫টি উপকারিতা,শসা সারা বছর পাওয়া যায়।এবং কম দামে পাওয়া যায় আপনি চাইলে প্রতিদিন ১ বা ২টি খেতে পারেন।যেখানে এক শসায় এত পুষ্টিগুন উপাদান এবং দাম খুব একটা বেশি না তবে শরীরের জন্য খেতে সমস্যা নেই বরং খাওয়া ভালো।এই শসা আপনি কোন জায়গায় ভ্রমনের জন্য গেলে নিয়ে যেতে পারেন খাওয়ার জন্য এতে পেট ভালো থাকবে এবং আপনি নিরাপদ থাকবেন।

পোষ্টটি ভালো লাগলে আমার আরো অনেক পোষ্ট আছে পড়তে পারেন।এই পোষ্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ নিয়মিত ইকরালাইফ ডট কম এ সার্চ করুন এবং নতুন নতুন পোষ্ট পড়ুন। ইন্সাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

'https://www.ekralife.com/p/terms.html'

comment url
Md. Golam Rasul
Md. Golam Rasul
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ব্লগ নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ইকরালাইফ হলো একটি তথ্যসমৃদ্ধ ব্লগ যেখানে অনলাইন ইনকাম,লাইফস্টাইল,তথ্য ও প্রযুক্তি সম্পকির্ত নির্ভরযোগ্য কনটেন্ট শেয়ার করা হয়।পড়াশুনা অনার্স,মাস্টার্র,(ব্যবস্থাপনা বিভাগ),রাজশাহী কলেজ,রাজশাহী।