বুক ধড়ফড় দূর করার ঘরোয়া উপায়
বুক ধড়ফড় দূর করার ঘরোয়া উপায় আমাদের জানা দরকার কারন এটি বর্তমানে একটি কমন রোগ হয়ে গেছে এই জন্য বুক ধড়ফড় করা থেকে রোধ করার ঘরোয়া উপায় আমাদের জানতে হবে।এখানে আলোচনা করা হবে বুক ধড়ফড় কেন করে, করলে কি ঘরোয়া পদ্ধতি পালন করা দরকার এবং কিভাবে করা দরকার।
পেজ সূচিপত্রঃবুক ধড়ফড় দূর করার ঘরোয়া উপায়
-
বুক ধড়ফড় দূর করার ঘরোয়া উপায়
-
কি কারনে বুক ধড়ফড় করে
-
ঠান্ডা পানি পান করা
-
গভীর শ্বাস প্রশ্বাস নিতে হবে
-
ক্যাফেইন কমাতে হবে
-
দিনে কতটুকু পানি পান করবেন
-
যে খাবারে ম্যাগনেসিয়াম থাকে তা খাওয়া
-
ব্যাম করতে হবে
-
লেবু পানি পান করা
-
রাতে কয় ঘন্টা ঘুমাতে হবে
-
ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়া পদ্ধতি
-
বুক ধড়ফড় করা রোগিদের যা খাওয়া যাবে না
-
বুক ধড়ফড় এড়াতে যা করতে হবে
-
বুক ধড়ফড় করা রোগিদের জন্য কিছু প্রশ্ন উত্তর
-
শেষ কথাঃ বুক ধড়ফড় দূর করার ঘরোয়া উপায়
বুক ধড়ফড় দূর করার ঘরোয়া উপায়
কি কারনে বুক ধড়ফড় করে
বুক ধড়ফড় বিভিন্ন কারনে করে এখানে বুক ধড়ফড় বিভিন্ন কারন উল্লেখ্য করা হবে।প্রতিদিন ব্যম করা। বিভিন্ন প্রকার সাকসবজি,ফলমূল খেলে এই গুলো কম হবে।এর সাথে চর্বি জাতীয় খাবার বা ক্যাফেন জাতীয় খাবার খাওয়া যাবে না।
কারন সমূহ দেওয়া হলো।
শারীরিক কারন:
- বেশি চা বা কফি পান করা।
- রাতে ঠিক মত ঘুম না হওয়া।
- বেশি টেনশান বা চিন্তা করা।
- শরীরের রক্তের পরিমান কম থাকা।
- অস্থির লাগা।
- ক্ষুদা না থাকা বা ঠিক মত না খাওয়া।
মানসিক কারন:
- স্ট্রেস
- কোন কথায় বেশি উদিগ্ন হওয়া।
- একটু কোন কথায় বেশে রেগে যাওয়া।
- প্যানিক অ্যাটাক।
অন্যন্য কিছু কারনসমূহ:
- থাইরয়েডের সমস্যা হলে হতে পারে।
- হার্টের রোগিদের।
- অনেক ওষুধ নিয়মিত খেলে।
আরো কিছু কারন:
- শ্বাসকষ্ট
- মাথা ঘোরা
- বুক ব্যথা
- অস্থির লাগা
এখানে কিছু বুক ধড়ফড় করার ঘরোয়া উপায় আলোচনা করা হবে।
ঠান্ডা পানি পান করা
বুক ধড়ফড় করলে স্বাভাবিক ঠান্ডা পানি পান করা এতে শরীর ঠান্ডা এবং শান্ত থাকে।আর আমাদের হার্টবিট স্বাভাবিক রাখতে সাহায্য করে।স্বাভাবিক ঠান্ডা পানি খেতে হবে ফ্রীজের পানি না ফ্রীজের পানি খেলে আবার ঠান্ডা লাগতে পারে তাই স্বাভাবিক পানি পান করা।
গভীর শ্বাস প্রশ্বাস নিতে হবে
বুক ধড়ফড় করার সময় ধীরে ধীরে গভীর শ্বাস নেওয়ার চেষ্টা করতে হবে।এত করে শরীরের নার্ভ সিস্টেম শান্ত থাকে।গভীর শ্বাস নিতে হবে যেভাবে-
- ৪সেকেন্ড শ্বাস নিন।
- ৪ সেকেন্ড ধরে রাখুন।
- এবং ৬ সেকেন্ডে ছাড়তে হবে।
ক্যাফেইন কমাতে হবে
বেশি চা, কফি,সিগারেট পান করা কমাতে হবে।এগুলো পান করলে এমনিতে বুক ধড়ফড় করতে পারে।কারন এই জাতীয় খাবার পানীয় বুক ধড়ফড় বাড়ায় এই জন্য এগুলো ত্যাগ করতে হবে।এগুলো খেলে শরীরের জন্য যেমন ক্ষতি তেমনি বুক ধড়ফড় বাড়ায়।
আরো পড়ুনঃ রাতে ঘুম না আসার কারণ
দিনে কতটুকু পানি পান করবেন
সারাদিনে পরিমান মত পানি পান করতে হবে ৮-১০ গ্লাস পানি পান করতে হবে।ঠিক মত পানি পান না করলে শরীর ডিহাইড্রেশন হয় তখন শরীরের হার্টবিট বাড়ে।এই জন্য একটা মানুষের দৈনিক পরিমান মত পানি পান করতে হবে তাহলে হার্টবিট ভালো থাকবে।
যে খাবারে ম্যাগনেসিয়াম থাকে তা খাওয়া
সাধারনত কলা,পালং শাক,বাদাম এগুলোতে ম্যাগনেসিয়াম থাকে তাই যে খাবারে ম্যাগনেসিয়াম থাকে সে ধরনের খাবার খেতে হবে।এ ধরনের খাবার খেলে হার্টবিট নিয়ন্ত্রনে রাখতে সহায়তা করে থাকে।
ব্যাম করতে হবে
নিয়মিত ব্যাম করলে হার্টবিটভালো থাকে।ব্যাম মানুষের শরীরের রক্ত সঞ্চালন ঠিক রাখে বিধায় শরীরের সমস্ত অঙ্গে রক্তপ্রবাহ হয় এবং হার্ট ভালো রাখে।এই দৈনন্দিন পরিমান মত খাওয়া এবং ব্যাম করতে হবে, সবচেয়ে ভালো ফজরের পর হাটা বা ব্যাম করা, তাহলে শরীর সুস্থ থাকবে।
লেবু পানি পান করা
লেবু পানি পান করলে শরীর ঠান্ডা রাখে এবং বুক ধড়ফড় কমাতে সহায়তা করে থাকে।যাদের বুক ধড়ফড় করবে তারা লবেু পানি খেতে পারেন।তাহলে বুক ধড়ফড় কমবে।
রাতে কয় ঘন্টা ঘুমাতে হবে
একটি মানুষের ২৪ ঘন্টার মধ্যে ৭-৮ ঘন্টা ঘুমানো প্রয়োজন কারন ক্লান্ত শরীরে ৭-৮ ঘন্টা না ঘুমালে শরীর অস্থির লাগবে, এবং বুক ধড়ফড় করতে পারে।এই জন্য একটি মানুষের সঠিক পরিমান ঘুমাতে হবে তাহলে শরীর সুস্থ থাকবে।ঘুম ঠিক মত হলে শরীর সুস্থ থাকে এবং বিভিন্ন ধরনের অসুখ বিসুখ থেকে রক্ষা পাওয়া যায়।
আরো পড়ুনঃ স্মৃতিশক্তি কমে যাওয়ার কারণ ইসলাম
ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়া পদ্ধতি
বুক ধড়ফড় করলে তাকে ঠান্ডা পানি দিয়ে মুখ ধোতে হবে তাহলে শরীর একটু ঠান্ডা হবে এবং বুক ধড়ফড় করা কমবে।আবার বেশি ঠান্ডা পানি না টিউবয়েল বা ট্যাংকির পানি যাতে গরম না থাকে।প্রয়োজনে মাথা ধুতে পারেন।বেশি গরম লাগলে একটু ফ্যান ছাড়তে পারেন।তাহলে শরীর ঠান্ডা হবে তখন একটু শরীর শান্ত হবে।
বুক ধড়ফড় করা রোগিদের যা খাওয়া যাবে না
বুক ধড়ফড় করলে অনেক খাবার থেকে এড়িয়ে চলতে হবে।এই গুলো খাবার এড়িয়ে চললে অনেকটা বুক ধড়ফড় কম করবে।কারন বেশি বুক ধড়ফড় করে যাদের বয়স ৪০ বা ৫০ বছর বয়স পার হয়।
- অতিরিক্ত চা বা কফি খাওয়া যাবে না।
- এনার্জি ডিংস পান করা যাবে না।
- ফাস্টফুড খাওয়া যাবে না।
- কাচা লবন না খাওয়া।
- চিনি বেশি না খাওয়া।
বুক ধড়ফড় এড়াতে যা করতে হবে
বুক ধড়ফড় এড়াতে আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে।যা করলে আপনার জন্য অনেক উপকার হবে।
- নিয়মিত ব্যাম করা যাতে শরীর ভালো এবং সুস্থ থাকে।
- স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং যা খেলে বুক ধড়ফড় বেশি হবে তা এড়িয়ে চলতে হবে।
- নিয়মিত সঠিক সময়ে ঘুমাতে হবে।
- মাঝে মাঝে স্বাস্থ্য পরীক্ষা করা ভালো।
- চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না।
- গরুর মাংস বেশি খাওয়া যাবে না।
- রাত ১২ টার পরে না ঘুমানো ভালো ১২ টার আগে ঘুমাতে হবে।
বুক ধড়ফড় করা রোগিদের জন্য কিছু প্রশ্ন উত্তর
প্রশ্ন: বুক ধড়ফড় যদি প্রায় সময় করে তবে কি করতে হবে?
উত্তর:ডাক্তারের পরামর্শ নিতে হবে।
প্রশ্ন:হঠাৎ করনীয় কি?
উত্তর:আস্তে আস্তে গভীর শ্বাস নিতে হবে।
প্রশ্ন:গভীর দুশ্চিন্তা করলে কি বুক ধড়ফড় করে?
উত্তর:হ্যাঁ করে এই জন্য বেশি টেনশান করা যাবে না।
প্রশ্ন:বুক ধড়ফড় বেশি করলে কি ঘরে এটি ঠিক করা যায়?
উত্তর:বেশি হলে মেডিক্যাল নিয়ে যাওয়া ভালো।
প্রশ্ন:বুক ধড়ফড় থেকে রক্ষার জন্য কোন ভিটামিন খেলে ভালো হয়?
উত্তর: পটাসিয়াম,ম্যাগনেসিয়াম,ভিটামিন বি কমপ্লেক্স এই জাতীয় খাবার খেলে শরীরের জন্য উপকারি।
শেষ কথাঃবুক ধড়ফড় দূর করার ঘরোয়া উপায়
বুক ধড়ফড় দূর করার ঘরোয়া উপায় আমরা এখানে অনেক কিছু জানতে পারলাম।উপরোক্ত নিয়ম অনুযায়ী আপনারা এখন ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে পারেন।তবে বেশি হলে বা প্রায় বুক ধড়ফড় করলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।বুক ধড়ফড় করলে অবহেলা করা যাবে না।
পোষ্টটি ভালো লাগলে আমার আরো অনেক পোষ্ট আছে পড়তে পারেন।এই পোষ্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ নিয়মিত ইকরালাইফ ডট কম এ সার্চ করুন এবং নতুন নতুন পোষ্ট পড়ুন। ইন্সাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন।
.jpg)

'https://www.ekralife.com/p/terms.html'
comment url